মাঠে খেলতে গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ল নাবালিকা, প্রকাশ্যে সৎসঙ্গ আশ্রমের কুকীর্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনে এল রাধাস্বামী সৎসঙ্গ আশ্রমের কুকীর্তি। উত্তরপ্রদেশের বুলন্দশহরের সায়না কোতোয়ালি এলাকায় অবস্থিত এই আশ্রমের মধ্যে খেলতে গিয়ে ধর্ষণের শিকার হল দুই নাবালিকা। সেখানে এক কর্মচারী প্রসাদ দেওয়ার নাম করে লাগাতার ধর্ষণ করত বলে অভিযোগ। আর সেই ধর্ষণের জেরেই এক নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তাতেই সামনে আসে আশ্রমের ভিতরে কুকীর্তির ঘটনা।

বুলন্দশহর জেলার সায়ানা থানা এলাকার একটি গ্রামের দুই নাবালিকা প্রতিদিন আশ্রমের মাঠে খেলতে যেত। সেইসময় আশ্রমের এক কর্মচারী প্রসাদের নাম করে নেশাজাত খাবার খাইয়ে তাদের ধর্ষণ করত। প্রায় ৮ মাস ধরে এমন ঘটনা চলছে বলে জানা গিয়েছে। আর তারজেরেই ক্লাস সেভেনের এক নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বাধ্য হয়ে নির্যাতিতা জানায়, বন্ধুর সঙ্গে আশ্রমের মাঠে খেলতে যাওয়ার সময় এক ব্যক্তি তাদেরকে ধর্ষণ চালাত। এরপর সামনে আসে এই ধর্ষণকাণ্ড।

দুই নাবালিকার পরিবার পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশের কাছে দায়ের হয় মামলা। এরপর সেই মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দুই নাবালিকাকেই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর । এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আশ্রমের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জোরকদমে চলেছে তদন্ত।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ