অবশেষে মুক্তি, দীর্ঘ ৯ মাস বাদে জেল থেকে ছাড়া পেলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তোশাখানা মামলায় বুধবারই তাঁকে জামিন দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। আর সেই জামিন মেলার পরে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদিয়ালা জেল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। দীর্ঘ ৯ মাস জেলের ঘানি টানার পরে মুক্তি পেলেন তিনি। আদিয়ালা জেল থেকে বেরিয়ে ইসলামাবাদের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন ইমরান পত্নী।

পাকিস্তান সেনাবাহিনীর ষড়যন্ত্রে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হয়েছিল প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির প্রধান ইমরান খানকে। আর প্রধানমন্ত্রীর পদ হারানোর পরেই একের পর এক মামলায় জড়ানো হয় তাঁকে। যাতে দেশের সাধারণ নির্বাচনে লড়ড়তে না পারেন তার জন্য গত বছরের ৫ অগস্ট গ্রেফতার করা হয় ইমরানকে। পরে পাকিস্তান সরকারের তরফে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ক্ষমতায় থাকাকালীন সরকারি নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় উপহার নিজের কাছে রেখেছেন ইমরান। বেশ কিছু মূল্যবান উপহার সামগ্রী বিক্রি করে দিয়েছেন। যা তোশাখানা মামলা হিসাবেই পরিচিত। যদিও ইমরান খান বার বার ওই অভিযোগ অস্বীকার করেছেন।

সরকারি উপহার নিজের কাছে রাখা ও বিক্রির একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল ইসলামাবাদের এক আদালত। তোশাখানা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় চলতি বছরের ৩১ জানুয়ারি ইমরান পত্নীকে গ্রেফতার করা হয়। জেলের সাজা খাটতে পাঠানো হয় কুখ্যাত আদিয়ালা জেলে। একই জেলে বন্দি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীও।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌