6.67-ইঞ্চি ডিসপ্লে এবং ৫১০০ mAh ব্যাটারি সহ বাজারে হাজির Oppo A3x 4G ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনের বিখ্যাত মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা Oppo তাদের নতুন বাজেট স্মার্টফোন Oppo A3x 4G ভারতে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি Snapdragon 6s Gen 1 চিপসেট এবং 4GB RAM সম্বলিত। যা শক্তিশালী পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে। Android 14-ভিত্তিক ColorOS 14 অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে রয়েছে 5100 mAh ব্যাটারি, যা 45 Watt ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

মূল ফিচার এবং ক্যামেরা

Oppo A3x 4G-তে 6.67-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। যার 90Hz রিফ্রেশ রেট ফোনের স্ক্রলিং এবং গেমিং অভিজ্ঞতা আরও মসৃণ করে। ফোনটির পিছনে রয়েছে 8-Megapixel ক্যামেরা, যেখানে 78 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং f/2.0 অ্যাপারচার রয়েছে। সেলফির জন্য 5 Megapixel ক্যামেরা দেওয়া হয়েছে, যা একটি ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে কাটআউটে বসানো রয়েছে।

দাম এবং উপলব্ধতা

ভারতে Oppo A3x 4G এর 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 8,999 টাকা। আর 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য মূল্য 9,999 টাকা। ফোনটি Nebula Red এবং Ocean Blue রঙে Oppo-এর অনলাইন স্টোর এবং অফলাইন রিটেইল চ্যানেলে 29 অক্টোবর থেকে কেনা যাবে।

বাকি বৈশিষ্ট্য

Oppo A3x 4G-তে ডুয়াল সিম (Nano + Nano) সাপোর্ট রয়েছে এবং 4G LTE, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.0, GPS এবং USB Type-C পোর্টের মতো আধুনিক সংযোগ ব্যবস্থা দেওয়া হয়েছে। MicroSD কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর সুবিধাও রয়েছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 3.5 mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।

মাত্র 186 গ্রাম ওজনের এই ফোনটি 7.68 mm পুরু, যা হাতে ধরে ব্যবহার করতেও আরামদায়ক। শক্তিশালী Snapdragon 6s Gen 1 চিপসেট এবং বড় ব্যাটারির সঙ্গে, এই ফোনটি বাজেট সেগমেন্টে গ্রাহকদের আকৃষ্ট করতে পারে।

 

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?