রাজ্যে চিকেনের চাহিদা মেটাতে খুলছে অত্যাধুনিক ফ্যাক্টরি

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছ ভাত বাঙালির প্রিয় খাবারের তকমা ধরে রাখলেও চিকেনের(Chicken) চাহিদা সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে। নয়া প্রজন্ম মাছের তুলনায় চিকেনেই বেশি স্বচ্ছন্দ্য। মাটনের তুলনায় এর দামও কম। স্বাভাবিকভাবেই বাংলায় চিকেনের চাহিদা বরাবরই তুঙ্গে। আগামী দিনেও যাতে চিকেনের জোগানে ঘাটতি না দেখা দেয় তাই আগেভাগেই নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার(West Bengal Government)। চিকেনের চাহিদা মেটাতে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক মানের ফ্যাক্টরি। প্রায় ৭২ কোটি টাকা খরচ করে নদিয়ার কল্যাণীতে এই চিকেন মিট প্রসেসিং ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মহিলা রোগীকে অজ্ঞান অবস্থায় ধর্ষণ, গ্রেফতার হাসনাবাদের চিকিৎসক

২০২৫ সালের জুন মাসের মধ্যেই এই ফ্যাক্টরি তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা হরিণঘাটা মিটের স্টলগুলি থেকে বিক্রি করা হবে এই প্রসেসড চিকেন। বর্তমানে রাজ্য সরকারের হাতে মোট দু’টি চিকেন মিট প্রসেসিং প্লান্ট রয়েছে। প্রতিটিতে রোজ গড়ে ১৫ হাজার মুরগি কাটা হয়। সেখানে নতুন প্লান্ট তৈরি হয়ে গেলে তাতে প্রতি ঘণ্টায় ৪ হাজার, অর্থাৎ গড়ে রোজ প্রায় ৩০ হাজার মুরগি কাটা যাবে। এর ফলে রাজ্যে চিকেনের জোগান অনেকটাই বাড়বে। রাজ্যের বাইরেও প্রসেসড চিকেন পাঠানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তর। এই মিট প্রসেসিং ফ্যাক্টরির নির্মাণের জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছে নেদারল্যান্ডস।

আরও পড়ুনঃ অবৈধ উপায়ে পাওয়া এজেন্সির কাজের বরাত বাতিল করল হাইকোর্ট

রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মানোন্নয়নের জন্য ২০২০-২১ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্য প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তর এবং নেদারল্যান্ডসের শিল্প সংস্থাগুলির মধ্যে একটি ‘মউ’ স্বাক্ষরিত হয়েছিল। তারই অঙ্গ হিসেবে রাজ্যে চিকেন প্রসেসিং প্লান্ট তৈরিতে বিশেষ ভাবে সাহায্য করছে নেদারল্যান্ডস। এর পাশাপাশি মুরগির উৎপাদন বাড়াতে ‘ব্রয়লার ইন্টিগ্রেশন প্রোগ্রাম’ চালু করেছে ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই প্রকল্পের মাধ্যমে চাষীদের সহযোগিতা নিয়ে ব্রয়লার মুরগি চাষ করা হচ্ছে। চাষীদের মুরগির বাচ্চা, টিকা, ওষুধপত্র সমস্তটাই জোগান দিচ্ছে সরকার। বড় হলেই সেই মুরগি চলে যাচ্ছে সরকারি প্লান্টে। চাষীরা শুধুমাত্র সরকারের হয়ে তাঁর নিজের ফার্মে মুরগি প্রতিপালন করছেন। তার বিনিময়ে সরকারের কাছ থেকে নির্দিষ্ট পারিশ্রমিক পান চাষীরা। এর ফলে একদিকে যেমন প্রান্তিক চাষীরা মুরগি প্রতিপালন করে অর্থ রোজগার করছেন, তেমনই সামান্য বিনিয়োগ করে রাজ্যে ব্রয়লার মুরগির উৎপাদন বাড়াতে পারছে সরকার। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৪টি জেলায় এই প্রকল্প চালু হয়েছে।

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?