ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শুল্ক যুদ্ধের উত্তাপের মধ্যেই ভারতের জন্য আশার বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মোদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, দুই দেশের মধে বাণিজ্য চুক্তি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ‘ভালো বন্ধু’ বলেও অভিহিত করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। সেই সম্পর্কের ভিত্তিতেই তিনি বিশ্বাস করেন, ওয়াশিংটন ও নয়াদিল্লি খুব দ্রুত একটি বাণিজ্যিক সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবে।

তবে বন্ধুত্বপূর্ণ বার্তার পাশাপাশি ভারতের বাণিজ্য নীতিরও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি দীর্ঘদিন ধরে ভারত আমেরিকান পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে সুবিধা নিয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, তাঁর প্রশাসনের গৃহীত পদক্ষেপের ফলে এখন সেই পরিস্থিতির পরিবর্তন ঘটছে এবং আমেরিকাও নিজেদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হচ্ছে। ট্রাম্প বলেন, অতীতে ভারতীয় বাজারে প্রবেশ করতে গিয়ে বহু মার্কিন সংস্থাকে কঠিন শুল্ক বাধার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে বিখ্যাত মার্কিন মোটরসাইকেল নির্মাতা হার্লে-ডেভিডসনের উদাহরণ তুলে ধরে তিনি অভিযোগ করেন, অত্যাধিক আমদানি শুল্কের কারণে সংস্থাটির পক্ষে ভারতে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল।
তাঁর মতে, একসময় হার্লে-ডেভিডসন মোটরসাইকেলের ওপর প্রায় ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছিল। ফলে সংস্থাটি বাধ্য হয়ে ভারতে উৎপাদন ইউনিট স্থাপন করে। ট্রাম্পের দাবি, ভারতীয় মোটরসাইকেল নির্মাতারা আমেরিকার বাজারে তুলনামূলকভাবে অনেক সহজে আসার সুযোগ পেয়েছে, অথচ আমেরিকান সংস্থাগুলো এই ধরনের সুবিধা পায়নি। এদিকে বাণিজ্য আলোচনার মধ্যেই আমেরিকা নতুন করে বেশ কয়েকটি দেশের আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে। ওয়াশিংটনের দাবি, তদন্তে দেখা গিয়েছে ৫৪টি দেশের কিছু পণ্য উৎপাদনে বলপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ রয়েছে। এই তালিকায় ভারত ছাড়াও চিন, জাপান, অস্ট্রেলিয়া, ইজরায়েল, কাতার ও রাশিয়ার মতো দেশ রয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহে একটি মার্কিন প্রতিনিধিদল ভারতে এসে বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি দেশ সহযোগিতা ও বাস্তবতার ভিত্তিতে আলোচনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পারস্পরিক স্বার্থ রক্ষায় একটি লাভজনক চুক্তি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের মধ্যে সম্ভাব্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা বিটিএ (Bilateral Trade Agreement) নিয়ে আলোচনার সূত্রপাত আরও আগে। ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোন বৈঠকের পর একটি অন্তর্বর্তীকালীন কাঠামো তৈরির বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছিল। সেই কাঠামোর আওতায় শুল্ক হ্রাস এবং বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। তবে পরবর্তীতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কিছু শুল্ক নীতির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। আদালতের রায়ের পর আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়। এরপর আমেরিকা সব দেশের জন্য নির্দিষ্ট সময়ের জন্য নতুন শুল্ক কাঠামো ঘোষণা করে, যার ফলে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু হয়। বিশ্লেষকদের মতে, বর্তমানে ভারত ও আমেরিকা উভয়ই অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা, উৎপাদন শিল্প এবং কৃষিপণ্য বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে শুল্ক ও বাণিজ্যিক বাধা নিয়ে মতপার্থক্য থাকলেও, দুই দেশের কৌশলগত সম্পর্ক এবং অর্থনৈতিক স্বার্থ শেষ পর্যন্ত একটি সমঝোতার পথ তৈরি করতে পারে।

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ