দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিমিয়াম ক্যামেরা স্মার্টফোন কিনতে চাইছেন কিন্তু বাজেটের কারণে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে Vivo। সংস্থার জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X200T এখন বিশাল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এক ধাক্কায় ১৫ হাজার টাকা দাম কমে যাওয়ায় ফোনটি এখন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ক্রেতাদের কাছে।

লঞ্চের সময় Vivo X200T স্মার্টফোনের দাম ছিল ৫৯ হাজার ৯৯৯ টাকা। বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম Vijay Sales-এ ফোনটি মাত্র ৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি প্রায় ১৫ হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, Axis Bank, HDFC Bank-সহ নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ডিসকাউন্টও মিলবে। পাশাপাশি নো-কস্ট EMI অপশন থাকায় একসঙ্গে পুরো টাকা না দিয়েও সহজ কিস্তিতে ফোনটি কেনা যাবে।

ফিচারের কথা বললে, Vivo X200T স্মার্টফোনে রয়েছে শক্তিশালী MediaTek Dimensity 9400+ প্রসেসর। বর্তমানে এটি বাজারের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ চিপসেট হিসেবে ধরা হয়। গেমিং, ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিং, সব কাজই অনায়াসে করা যাবে এই ফোনে। এর সঙ্গে রয়েছে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ, যা ফোনের পারফরম্যান্সকে আরও দ্রুত করে তোলে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে বিশাল 6200mAh ব্যাটারি। পাশাপাশি রয়েছে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট, যার ফলে খুব কম সময়ের মধ্যেই ফোন ফুল চার্জ হয়ে যাবে। এছাড়াও 40W ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে এই ডিভাইসে।

আরও পড়ুন: ৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

ফটোগ্রাফির ক্ষেত্রেও Vivo X200T যথেষ্ট নজর কাড়ছে। ফোনের পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যা Zeiss অপটিক্স টিউনিং সহ আসে। আল্ট্রা-ওয়াইড থেকে টেলিফটো, সব ধরনের ছবিতেই মিলবে দুর্দান্ত ডিটেলস। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যারা প্রিমিয়াম ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং ফ্ল্যাগশিপ পারফরম্যান্স একসঙ্গে চান, তাদের জন্য এই ডিসকাউন্ট অফার বেশ লাভজনক হতে পারে।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ