ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার সই জাল কাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অস্বস্তি ক্রমশই বাড়ছে। সই জাল কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (৪ জুন) রাতেই কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র আধিকারিকরা। যদিও এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে রাজ্যে ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। ১৫ বছরের শাসকদল মাত্র ৮০টি আসনে জয়ী হয়েছে। দলের তরফ থেকে প্রথমে পরিষদীয় দলনেতা হিসাবে বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচিত করার কথা জানিয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে চিঠি পাঠানো হয়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ আবিষেক বন্দ্যোপাধ্যায় ওই চিঠি পাঠান। কিন্তু চিঠিতে তারা সই করেননি বলে প্রথমে অধ্যক্ষকে নালিশ জানান তৃণমূলের দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। তাদের সই জাল করা হয়েছে বলে দুজনে অবিযোগ করেন। এর পরেই বিধানসভার সচিবের তরফে থানায় অভিযোগ জানানো হয়। সই জাল কাণ্ডের তদন্তের ভার তুলে দেওয়া হয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডির হাতে।

তদন্তভার পেয়েই তৃণমূলের কয়েক জন বিধায়কের বাড়িতে হানা দেন সিআইডির আধিকারিকরা। চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এমনকি আভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেরার জন্য তলব করা হয়। এ দিনই ব্যাঙ্কশাল আদালতে তৃণমূলের আরও তিন বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। তাঁরা হলেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায় এবং মহেশতলার বিধায়ক শুভাশিস দাস। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ‘অধ্যক্ষের কাছে তৃণমূলের তরফে যে চিঠি পাঠানো হয়েছিল তাতে কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিমেরও সই রয়েছে। কখন কী ভাবে তিনি ওই সই করেছেন সে বিষয়ে কলকাতা বন্দরের বিধায়কের কাছে জানতে চাইতে পারেন গোয়েন্দারা।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন