অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিটনেস সচেতন মানুষের মধ্যে বর্তমানে প্রোটিন গ্রহণের প্রবণতা দ্রুত বাড়ছে। পেশি গঠন, ওজন কমানো এবং শরীরকে সুস্থ রাখতে অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় বাড়তি প্রোটিন যোগ করছেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রোটিন খাওয়া শরীরের জন্য উপকারের বদলে ক্ষতির কারণও হতে পারে।শরীরের প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন অন্ত্রে পৌঁছে গেলে তা ভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশনের মাধ্যমে ভেঙে যায়। এর ফলে এমন কিছু সমস্যা তৈরি হতে পারে, যা অন্ত্রের পরিবেশে প্রদাহ বাড়াতে এবং অন্ত্রের সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত প্রোটিন ক্ষুদ্রান্ত্রে হজম ও শোষিত হয়। কিন্তু অতিরিক্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করলে তার একটি অংশ বৃহদান্ত্রে চলে যায়। সেখানে ব্যাকটেরিয়াগুলি প্রোটিন ভেঙে অ্যামোনিয়া, ফেনল, ইন্ডোল এবং হাইড্রোজেন সালফাইডের মতো যৌগ তৈরি করতে পারে, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য অনুকূল নয়।এছাড়া দীর্ঘদিন ধরে উচ্চ প্রোটিন ও কম ফাইবারযুক্ত খাদ্যাভ্যাস অনুসরণ করলে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্যও নষ্ট হতে পারে। কিছু গবেষণায় দেখা গিয়েছে, অতিরিক্ত প্রোটিন গ্রহণের ফলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, হজমের সমস্যা এবং ডিহাইড্রেশনের মতো উপসর্গ দেখা দিতে পারে। তাহলে কতটা প্রোটিন যথেষ্ট? চিকিৎসকদের  মতে, এমনকি ক্রীড়াবিদদের ক্ষেত্রেও সাধারণত শরীরের প্রতি কেজি ওজনের জন্য দৈনিক ১.৬ থেকে ২ গ্রাম প্রোটিন গ্রহণই যথেষ্ট। এর বেশি প্রোটিন গ্রহণ করলেই যে পেশি দ্রুত বাড়বে, তার কোনও প্রমাণ নেই।

অতিরিক্ত প্রোটিন গ্রহণের ফলে একাধিক শারীরিক সমস্যা যেমন হৃদরোগ ও টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি, ক্যান্সারের ঝুঁকি, কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা, ওজন বৃদ্ধি, কিডনি-সংক্রান্ত উদ্বেগ দেখা যায়। শুধু প্রোটিনের দিকে নজর না দিয়ে খাদ্যতালিকায় পর্যাপ্ত ফাইবারও রাখা জরুরি। ডাল, মসুর, শিম, সয়াবিন, টোফু, দই, ডিম এবং এডামামের মতো খাবার প্রোটিনের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টিও সরবরাহ করে।বিশেষজ্ঞদের পরামর্শ, সুস্থ থাকতে ‘হাই-প্রোটিন’ ট্রেন্ডের পিছনে না ছুটে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রোটিন যেমন দরকার, তেমনই অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে ফাইবার, ফল, শাকসবজি এবং পর্যাপ্ত জল গ্রহণও সমান জরুরি।

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর