মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

Share:

নিজস্ব প্রতিনিধি: সরাসরি নাম না করে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিপাকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেশদ্রোহিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার (৪ জুন) সকালেই শিলিগুড়ি সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। আর তার কয়েক ঘন্টার মধ্যে লালবাজারে কলকাতা পুলিশের সাইবার অপরাধ শাখায় মমতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অখিল ভারতীয়  হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। যেভাবে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিপদ বাড়ছে বলেই মনে করছেন প্রাক্তন পুলিশ আধিকারিকরা।

ঘটনার সূত্রপাত গত ২ জুন। ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই নাম না করে বাংলাদেশ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। বলেন, ‘বাংলাদেশের একটা বড় খুনিকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করেছিল। যা নিয়ে বাংলাদেশে অনেক হইচই পড়ে গিয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। আমার বলার অধিকার নেই। কিন্তু আমি যেটা বলছি, সেই পয়েন্টটা হল, তার পরে তারা মেঘালয় হয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে, তখন আমাদের এসটিএফ তাকে ধরে। এটা তাদের (এসটিএফ) ক্রেডিট। তার পরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ) নিজে আমাকে ফোন করে কী বললেন? ‘আপনি বাংলার পুলিশকে বলে দিন, এই কথা যাতে বাইরে না বলে। এটা দেশের জন্য।’ কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজ সরকার বদলালেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয় কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। সম্পদের ভয়ে কর্মীদের ভাসিয়ে দল ছেড়ে যাব না।’

মমতার ওই মন্তব্য নিয়ে ফের উত্তাল হয়ে উঠেছে ওপার বাংলা। এপারেও শোরগোল পড়ে গিয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে উস্কানিমূলক কথা বলার অভিযোগ তুলে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন রিঙ্কু সিংহ চট্টোপাধ্যায় নামে এক আইনজীবী। তার কয়েক ঘন্টার মধ্যে লালবাজারে কলকাতা পুলিশের সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। অভিযোগপত্রে তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ২ জুন এক জনসভায় দাবি করেছেন যে, বাংলাদেশি নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা পরিকল্পিত ছিল। এই মন্তব্য দেশের  সুনাম ক্ষুণ্ণ করতে পারে, বাংলাদেশের হিন্দুদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে পারে। তাই অবিলম্বে তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন