সুখবর, শিশু-কিশোরদের জন্য বিশেষ স্মার্টফোন তৈরি করতে চলেছে HMD এবং Xplora

Share:

নিজস্ব প্রতিনিধি: HMD Global- ফিনল্যান্ডের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক ডিভাইস নির্মাতা। সম্প্রতি নরওয়ের Xplora-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে সংস্থাটি। Xplora শিশুদের জন্য স্মার্টওয়াচ তৈরি করে এবং এই দুই সংস্থার যৌথ উদ্যোগে এবার শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য একটি বিশেষ ধরনের ফোন আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা মূলত একটি স্মার্টফোনের বিকল্প হিসেবে কাজ করবে।

HMD-এর এই উদ্যোগের মূলে রয়েছে “The Better Phone Project” যা 2023 সালে একটি বিশ্বব্যাপী সার্ভের ভিত্তিতে চালু হয়। এই সার্ভেতে 10,000 অভিভাবকের মতামত সংগ্রহ করা হয়, যেখান থেকে জানা যায় যে অল্প বয়সেই স্মার্টফোন ব্যবহারের ফলে শিশুদের পরিবারে সময় কাটানো, ঘুমের স্বাভাবিক রুটিন, ব্যায়াম এবং সামাজিক মেলামেশার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই, প্রযুক্তিগতভাবে “নেশামুক্ত” এবং উৎপাদনশীলতায় মনোযোগী একটি ডিভাইস তৈরি করার গুরুত্ব উঠে এসেছে।

HMD এবং Xplora-এর এই ডিভাইসটি হবে সম্পূর্ণ ভিন্ন; এটি মূলত “responsible এবং mindful” ব্যবহার নিশ্চিত করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, HMD ইতিমধ্যে তাদের Skyline এবং Fusion হ্যান্ডসেটে “Detox Mode” চালু করেছে, যা ব্যবহারকারীদের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে সাহায্য করে।

এখনও পর্যন্ত HMD এবং Xplora-এর এই নতুন ফোনের নাম বা বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এই বিশেষ হ্যান্ডসেটটি 2025 সালের মার্চ মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাওয়া Mobile World Congress-এ উন্মোচিত হতে পারে।

এদিকে, HMD Sage নামের একটি নতুন ফোনের তথ্য সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। ফোনটিতে Unisoc T760 5G চিপসেট, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৩৩ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। এমন স্মার্টফোন বিকল্পের ধারণাটি প্রযুক্তি এবং নৈতিকতার মিশ্রণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আশা করা হচ্ছে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ