ডেমোক্র্যাটদের ভরাডুবি, মার্কিন সেনেটের দখল নিল রিপাবলিকানরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বাংলাদেশ-সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম জিহাদিদের ইন্ধন জোগানোর মূল্য চোকাতে হল ডেমোক্র্যাটদের। প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী তথা বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে। প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই অবশ্য জোর ধাক্কা খেতে হয়েছে। মার্কিন সংসদের উচ্চকক্ষ হিসাবে পরিচিত সেনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকানরা। ১০০ আসন বিশিষ্ট সেনেটে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল। ৫১টি আসন দখল করেছে। উল্টোদিকে মাত্র ৪২টি আসন দখলে রয়েছে ডেমোক্র্যাটদের।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন সংসদের নিম্নকক্ষ অর্থা‍ৎ কংগ্রেসের ৪৩৫টি ও উচ্চকক্ষ সেনেটের ৩৪টি আসনে ভোট নেওয়া হয়েছিল। যদিও সেনেটের মোট আসন ১০০। কিন্তু প্রতি দুই বছর অন্তর এক তৃতীয়াংশ আসনে ভোট নেওয়া হয়। ভোট না হওযা ৬৬টি আসনের মধ্যে রিপাবলিকানদের দখলে ছিল ৩৮টি আসন এবং ডেমোক্র্যাটদের ঝুলিতে ছিল ২৮ আসন। সেনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ভোট হওয়া ৩৪ আসনের মধ্যে ২৩টি আসন জিততে হত ডেমোক্র্যাটদের। কিন্তু ওই অসম্ভবকে সম্ভব করতে পারেনি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেনের দল। উল্টোদিকে সংখ্যাগরিষ্ঠতা পেতে মাত্র ১৭টি আসন প্রয়োজন ছিল রিপাবলিকানদের। সেই লক্ষ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল।

বুধবার (৬ নভেম্বর) দুপুর পর্যন্ত সেনেটের ৩৪টি আসনের মধ্যে ৩১টি আসনের ফলাফল জানা গিয়েছে। তার মধ্যে ১৭টি দখল করেছেন রিপাবলিকান প্রার্থীরা। আর ১৪টি আসনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটরা। সেনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় অনেকটাই স্বস্তিতে ট্রাম্পের দল। কেননা, কোনও বিল ও আইন প্রণয়নের জন্য মার্কিন কংগ্রেসের পাশাপাশি সেনেটেরও অনুমোদন প্রয়োজন।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ