মাত্র ২০০ টাকা খরচ করলেই দৈনিক ১.৫ জিবি ডেটা দিচ্ছে জিও

ডিসেম্বরের শুরুতেই একধাক্কায় তিনগুণ খরচ বেড়ে যায় সমস্ত নেটওয়ার্কের। জিও, এয়ারটেল, ভি সবক্ষেত্রেই মোটা টাকা খরচের মাধ্যমে উপভোক্তারা পাচ্ছেন আগের মত সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বরের শুরুতেই একধাক্কায় তিনগুণ খরচ বেড়ে যায় সমস্ত নেটওয়ার্কের। জিও, এয়ারটেল, ভি সবক্ষেত্রেই মোটা টাকা খরচের মাধ্যমে উপভোক্তারা পাচ্ছেন আগের মত সুবিধা। জিও-এর ক্ষেত্রে একধাক্কায় ৭০০ টাকা খরচ করলে মিলছে পুরানো সুযোগ সুবিধা। এই টাকার অঙ্কটা আমজনতার পকেটে ছ্যাঁকা দিচ্ছে। তাই উপভোক্তাদের জন্য বিশেষ কিছু প্ল্যান এনেছে জিও। যার মধ্যে আকর্ষণীয় ২০০ টাকার প্ল্যান। যাতে আপনারা পাবেন দৈনিক ১.৫ জিবি ডেটা। ভ্যালিডিটি ১৪ দিনের। এতে মোট ২১ জিবি ডেটা গোটা মাসে উপভোগ করা যাবে জিও ব্যবহারকারীদের। এরই সঙ্গে থাকছে ৩০০ টি এসএমএসের সুবিধা ও আনলিমিটেড ভয়সে কল।

জিও- ১৪৯ টাকার প্ল্যান

পাল্লা দিয়ে আনা হয়েছে জিও-এর আরও সস্তার প্যাক। মাত্র ১৪৯ টাকা খরচ করলেই দৈনিক ১ জিবি ডেটা পাওয়া যাবে। মাসে ২০ জিবি ডেটা মিলবে এই প্ল্যানে। থাকছে ১০০ টি এসএমএস ও আনলিমিটেড ভয়েস কল। যে কোনও নেটওয়ার্কে ফোন করতে পারবেন উপভোক্তারা। ২০ দিনের ভ্যালিডিটি। সঙ্গে জিও অ্যাপস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন উপভোক্তারা।

জিও- ১৯৯ টাকার প্ল্যান

সস্তায় পুষ্টিকর প্ল্যান জিও’-এর। এতে আপনারা পাবেন দৈনিক ১.৫ জিবি ডেটা। মোট ৪২ জিবি ডেটা পাওয়া যাবে। যার ভ্যালিডিটি ২৮ দিনের। এটাই এতদিন ধরে ছিল। কিন্তু বর্তমানে তা কমিয়ে ২৩ দিনে করে দেওয়া হয়েছে ভ্যালিডিটি। ফলে উপভোক্তারা মোট ৩৪.৫ জিবি ডেটা পাবে। ১০০ টি এসএমএস ও আনলিমিটেড ভয়েস কল রয়েছে। এরই সঙ্গে এই প্ল্যান রিচার্জ করা গ্রাহকদের জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ ও জিও সিকিউরিটিতে বিনামূল্যেই প্রবেশ করা যাবে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং