নিষিদ্ধের পরেও Google-কে হারিয়ে শীর্ষে TikTok

নিষিদ্ধ কোনও জিনিসের প্রতি মানুষের মোহ যে বেড়ে যায় তার প্রমাণ আরও একবার মিলল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ কোনও জিনিসের প্রতি মানুষের মোহ যে বেড়ে যায় তার প্রমাণ আরও একবার মিলল। সবাইকে পিছনে ফেরে সোশ্যাল মিডিয়ার সাইটগুলির মধ্যে শীর্ষে উঠে এল TikTok। জনপ্রিয়তার নিরিখে Google-কেও পিছনে ফেলে দিল এই চিনা অ্যাপটি। কোভিড ১৯ তথা করোনার বাড়বাড়ন্তের পর বিশ্বের বেশিরভাগ দেশই চিনের ওপর ক্ষিপ্ত হয়েছিল। কারণ, এই মারণ ভাইরাসটির উৎপত্তিস্থল ছিল চিনই। তাই ভারতসহ অনেক দেশই এই TikTok ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে তা সত্ত্বেও TikTok-এর জনপ্রিয়তায় একবিন্দুও ভাঁটা পড়েনি।

চলতি বছরের শেষে Facebook, Twitter, WhatsApp-এর মতো তাবড়-তাবড় অ্যাপগুলিকে ছাড়িয়ে সবার ওপরে উঠে এসেছে এই TikTok।

গতবছরও অনেকটাই পিছিয়ে ছিল শর্ট ভিডিও তথা ছোট ভিডিও মেকিংয়ের এই অ্যাপটি। রিপোর্ট অনুযায়ী গতবছর র‍্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে ছিল TikTok। তখন ৭ থেকে ৮ নম্বরের মধ্যে ঘোরা-ফেরা করত এই অ্যাপটি। তবে চলতি বছরের মাঝমাঝি সময় থেকেই তালিকার ওপরের দিকে উঠতে থাকে TikTok। আর বছরের শেষে এটি সবাইকে টপকে সিংহাসনের দখল নিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ার কে কোথায় রয়েছে-

১। TikTok

২। Google

৩। Facebook

৪। Microsoft

৫। Apple

৬। Amazon

৭। Netflix

৮। You Tube

৯। Twitter

১০। WhatsApp

 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক