পরের নির্বাচনে বিদায় নেবেন ইনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে খোঁচা মাস্কের

এই প্রসঙ্গেই মাস্ক ট্রুডোকে হুঁশিয়ারি দিলেন। তিনি একটি বিবৃতিতে জানালেন, 'আগামী বছর কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এদিকে বর্তমানে ট্রুডোর উপর চাপ বাড়ছে, কারণ তিনি সংখ্যালঘু সরকার চালাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী নির্বাচনে বিদায় নেবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এবার ট্রুডোকে খোঁচা দিলেন টেসলার সিইও এবং বিলিয়নিয়ার ইলন মাস্ক। খালিস্তানি হরদীপ সিং নিজ্জার হত্যার জন্য ভারতকে দায়ী করার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজকাল বিতর্কে রয়েছেন। এবার ট্রুডোর রাজনৈতিক কেরিয়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন জাস্টিন ট্রুডো। জানালেন, আগামী বছর কানাডার নির্বাচনে জাস্টিন ট্রুডোর বিদায় নিশ্চিত। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এক্স-এ একজন ব্যক্তি মাস্কের কাছে ট্রুডো থেকে মুক্তির সাহায্য চেয়েছিলেন। এই প্রসঙ্গেই মাস্ক ট্রুডোকে হুঁশিয়ারি দিলেন। তিনি একটি বিবৃতিতে জানালেন, ‘আগামী বছর কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এদিকে বর্তমানে ট্রুডোর উপর চাপ বাড়ছে, কারণ তিনি সংখ্যালঘু সরকার চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে আগামী নির্বাচনে তার বিদায় নিশ্চিত।’

এদিকে, ইলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খাস লোক। তাই এমন পরিস্থিতিতে ইলন মাস্কের এই ধরনের মন্তব্য অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের ভবিষ্যৎ নিয়েও নানা পরিকল্পনা ও কর্মসূচীর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বছর পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময়, জাস্টিন ট্রুডো খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার জন্য ভারতকে দায়ী করেছিলেন। এরপর থেকেই ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। এমনকী ট্রুডো এবং তার দলের বিরুদ্ধে খালিস্তানিদের প্ররোচিত করতে ভোটব্যাঙ্ক রাজনীতির অভিযোগও তুলেছে ভারত। যদিও সকলকে আশ্বাস দিয়ে চলতি বছরের জানুয়ারিতে কানাডার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোডি থমাস জানিয়েছিলেন যে, নিজ্জার হত্যাকাণ্ডের তদন্তে ভারত কানাডাকে সহযোগিতা করছে।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে কানাডার সারেতে একটি গুরুদ্বারের বাইরে গুলি করে হত্যা করা হয় নিজ্জারকে। নিজ্জার ছিলেন একজন খালিস্তানি সন্ত্রাসী। খালিস্তান টাইগার ফোর্সের প্রধান। তিনি গত কয়েক বছর ধরে কানাডায় মুখ ঢাকা দিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকে ভারতের বিরুদ্ধে খালিস্তানি সন্ত্রাসবাদীদের ইন্ধন জোগাচ্ছিলেন। যার কারণে নিজ্জার গত এক বছরে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন। এমনকী নিজ্জার কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অপারেটরদের বিদেশে রসদ এবং অর্থ সরবরাহ করেছিলেন। ২০১৮ সালে যখন ট্রুডো যখন ভারত সফর করেছিলেন, তখন পঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং তাঁকে খালিস্তানি সন্ত্রাসীদের একটি তালিকা দিয়েছিলেন, যাতে খালিস্তানি জঙ্গি নিজ্জারের নামও উল্লেখ ছিল। কেননা তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২০ সালে নিজ্জারকে সন্ত্রাস হিসেবে ঘোষণা করেছিল। কারণ ২০১০ সালে, নিজ্জারের নেতৃত্বে পাতিয়ালায় একটি মন্দিরের বাইরে বোমা বিস্ফোরণ হয়েছিল। এবং এরপরেই তাঁর বিরুদ্ধে একটি FIR নথিভুক্ত করা হয়েছিল। এরপর থেকেই সহিংসতায় উস্কানি, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচার-সহ একাধিক মামলায় তাঁকে খুঁজছিল পুলিশ। সেই কারণে নিজ্জার কানাডাতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। এমনকী ভারত হরদীপ সিং নিজ্জারকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছিল। এবং NIA বলেছিল, নিজ্জারকে খুঁজে দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। অবশেষে গত বছরের জুন মাসে কানাডার সারেতে একটি গুরুদ্বারের বাইরে গুলি করে হত্যা করা হয় নিজ্জারকে।

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর