হোয়াইট হাউসের প্রথম মহিলা চিফ অব স্টাফ হিসাবে সুসি ওয়াইলসকে নিয়োগ করলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাললিকান প্রার্থী ট্রাম্প। বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। নব নির্বাচিত এই প্রেসিডেন্ট এবার প্রথম নিয়োগেই চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে বেছে নিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প তাঁকে নিয়োগ করেছেন।

গুরুত্বপূর্ণ এই পদে বৃহস্পতিবার(৭ নভেম্বর)সুসির নাম ঘোষণা করেন ট্রাম্প।৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম-সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন হলেন সুসি। এর আগে নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের ঊদ্ধর্তন উপদেষ্টা ছিলেন সুসি ওয়াইলস। হোয়াইট হাউসের চিফ অব স্টাফরা মূলত হোয়াইট হাউসের ম্যানেজার হিসাবে কাজ করেন এবং প্রেসিডেন্টের কর্মীদের একত্রিত করার দায়িত্ব পালন করেন।এছাড়াও কর্মীদের সমস্ত কার্যক্রম তত্ত্বাবধান করেন তাঁরা।হোয়াইট হাউসের চিফ অব স্টাফরা বিভিন্ন নীতিগত বিষয়ে প্রেসিডেন্টদের পরামর্শও দিয়ে থাকেন।

আমেরিকার রাজনৈতিক মহলে সুসি একজন ‘ দারুণ সক্রিয় পরিচালক’ হিসেবে পরিচিত। এই নিয়ে অবশ্য গত এপ্রিলে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে সুসি জানিয়েছিলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম দিকে শিষ্টাচারের মতো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেকেই মনে করেন, আমি খুব ভয়ঙ্কর ও কঠোর। আসলে তা নয়। আমি খুবই ভদ্র।’

আরও পড়ুন : বাইডেনের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন ট্রাম্প

এদিকে নির্বাচনে জয়ের পর প্রথম বক্তব্য রেখেছিলেন ট্রাম্প। সেখানে বক্তৃতায় সুসির প্রশংসা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘সুসি নেপথ্যে থেকে কাজ করতে পছন্দ করেন।’

উল্লেখ্য, ১৯৮০ সালে রোনাল্ড রিগানের নির্বাচনি প্রচারশিবিরে কাজ করার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন সুসি। ২০১০ সালে তিনি ফ্লোরিডার গভর্নর হন। এদিকে আগামী ২০ জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

 

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ