ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি, রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

এছাড়াও, স্থানীয় হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন যে, এখনও পর্যন্ত বিস্ফোরণে আহত ৪৬ জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। শনিবার সকালে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে কোয়েটা রেলওয়ে স্টেশনের কাছে একটি ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত খবরে প্রায় ৪৬ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। জানা গেছে, শনিবার সকাল ৮ঃ৪৫ মিনিট নাগাদ ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরণটি ঘটেছে। বর্তমানে পুলিশ ও উদ্ধার কারী দল পৌঁছেছে ঘটনাস্থলে। কোয়েটার একটি রেলওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণটি ঘটেছে। জানা গিয়েছে, পাকিস্তান উত্তর-পশ্চিমে জঙ্গি হামলা এবং দক্ষিণে ক্রমবর্ধমান বিদ্রোহের মধ্যেই এমন ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের সময়, একটি ট্রেন প্ল্যাটফর্ম থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত ছিল। আর আচমকাই বিস্ফোরণের ফলে প্রায় এক ডজনেরও বেশি মারা গিয়েছেন, বিষয়টি সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অপারেশনস, মুহাম্মদ বালোচ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। 

ঘটনার প্রসঙ্গে ইন্সপেক্টর জেনারেল মোয়াজ্জাম জাহ আনসারি একটি সাক্ষাৎকারে বলেছেন, “মৃত্যুর সংখ্যা এখন বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে এবং এটি আরও বাড়তে পারে।” এছাড়াও, স্থানীয় হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন যে, এখনও পর্যন্ত বিস্ফোরণে আহত ৪৬ জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পেশোয়ারগামী এক্সপ্রেসটি যখন তাঁর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছিল তখনই রেলওয়ে স্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে। একটি বিবৃতিতে, বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ নিশ্চিত করেছেন যে, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী উভয়ই বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছেছে।

যদিও বিস্ফোরণের প্রকৃতি কারণ এখনও জানা যায়নি। তবে সিনিয়র সুপারিনটেনডেন্ট সন্দেহ করছেন এটি একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ হতে পারে। এদিন ঘটনাস্থলে কমপক্ষে ১০০ জন উপস্থিত ছিলেন। সুতরাং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন পুলিশ। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ একটি বিবৃতি জারি করে উল্লেখ করেছেন যে, ইতিমধ্যেই বোমা ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে। তবে কে বা কারা এই বিস্ফোরণটি ঘটিয়েছে তা এখনও জানা জায়নি। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও দোষ স্বীকারও করেনি। জানা গিয়েছে, কোয়েটা রেলওয়ে স্টেশনে পাকিস্তানি সেনাবাহিনীর একটি ইউনিটের উপর আত্মঘাতী হামলা চালানো হয়। আর সেনারা যখন পদাতিক স্কুল থেকে কোর্স শেষ করে জাফর এক্সপ্রেসে চেপে পেশোয়ারের উদ্দেশ্যে ছেড়ে রওনা দিয়েছিল। তখনই বিস্ফোরণটি ঘটে।

 

 

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র