‘অযোধ্যার ভিত কাঁপিয়ে দেব’, রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি পান্নুনের

ভারতের বিরুদ্ধে পান্নুনে এমন হুমকি চলছে অনেকদিন ধরেই। এর আগে খালিস্তানি সন্ত্রাসী পান্নুন হুমকিতে ভারতের বিমান উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কানাডার অনুপ্রেরণার কারণে খালিস্তানিরা এত বেড়েছে, তাঁদের সাহস এখন শীর্ষে। ভারতকে খালিস্তানি রাষ্ট্র বানানোর পরিকল্পনা বহুদিন ধরেই আঁটছেন খালিস্তানি জঙ্গিনেতা গুরপতবন্ত সিং পান্নুন। ইতিমধ্যেই ভারতকে অনেকবার নানারকম হুমকি দিয়েছেন তিনি। এবার খালিস্তানি সন্ত্রাসীদের টার্গেট ভারতের অযোধ্যার রামমন্দির। যেটি ভারতের একটি ঐতিহাসিক সফলতা। প্রায় ৫০০ বছরের প্রতীক্ষার পর গতবছরেই রাম জন্মভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে রাম লালার মন্দির। যার কাজ চলছিল দীর্ঘদিন ধরে। প্রায় ১৭ দিন ধরে চলেছিল রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। এবার সেই মন্দিরের ভিত কাঁপিয়ে দেওয়ার হুমকি দিলেন খালিস্তানি সন্ত্রাসী (কানাডা ভিত্তিক সন্ত্রাসী) গুরপতবন্ত সিং পান্নুন। সোমবার তাঁরা একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে তিনি হিন্দুদের বিশ্বাসের প্রধানকেন্দ্র রামমন্দিরকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এমনকী ভিডিওতে পান্নুন কানাডার হিন্দু সাংসদ চন্দ্র আর্যকেও হুমকি দিয়েছেন।

ভিডিওতে সন্ত্রাসী সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে) প্রধান পান্নুন বলেছেন, ‘আমরা হিন্দুত্ব মতাদর্শের জন্মস্থান অযোধ্যার ভীত কাঁপিয়ে দেব। ১৬ ও ১৭ নভেম্বর অযোধ্যার রাম মন্দিরে সহিংসতা হবে।’ জানা যাচ্ছে, কানাডার ব্রাম্পটনে পান্নু এই ভিডিও রেকর্ড করেছেন। এই ভিডিওতে রামমন্দিরের পাশাপাশি অন্যান্য অনেক হিন্দু ধর্মীয় স্থানের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। পান্নুনের এই হুমকিকে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। কারণ ভারতের অন্যতম পবিত্র স্থান রাম মন্দিরের জন্য এটা বড় হুমকি। এমনকী পান্নুন ভিডিওতে অযোধ্যা রাম মন্দিরে প্রার্থনারত প্রধানমন্ত্রী মোদির ছবিও দেখিয়েছেন। পাশাপাশি তিনি হুমকিতে কানাডায় বসবাসরত ভারতীয়দের হিন্দু মন্দিরে খালিস্তানি হামলা থেকে দূরে থাকতে বলেছেন। ভারতের বাসিন্দা হয়েও ভারত থেকে পলাতক পান্নুন। কানাডা থেকেই তিনি ভারতের বিরুদ্ধে নানারকম হিংসাত্মক আক্রমণ চালানোর প্রয়াস করছেন। ভারতের বিরুদ্ধে পান্নুনে এমন হুমকি চলছে অনেকদিন ধরেই। এর আগে খালিস্তানি সন্ত্রাসী পান্নুন হুমকিতে ভারতের বিমান উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। পান্নুন বলেছিলেন, শিখ দাঙ্গার ৪০ বছর পূর্ণ হলে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা হতে পারে।

এমনকী পান্নুন আন্তর্জাতিক যাত্রীদের ১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়াতে না যাওয়ার জন্য সতর্ক করেছিলেন। উল্লেখ্য, ভারতের বাসিন্দা গুরপতবন্ত সিং পান্নু। জন্ম পঞ্জাবে। পড়াশুনাও পঞ্জাব থেকে তাঁর। বর্তমানে তিনি পালিয়ে বাঁচতে কখনও কানাডায় আবার কখনও আমেরিকায় থাকেন। তার কাছে এই দুই দেশের নাগরিকত্ব রয়েছে। বাইরে থেকে ভারতে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিচ্ছেন তিনি প্রতিনিয়ত। ১৯৪৭ সালে দেশভাগের পর, পান্নুন পরিবার পাকিস্তান থেকে অমৃতসরের খানকোট গ্রামে আসে। পান্নুর জন্ম ১৪ ফেব্রুয়ারি ১৯৬৭ সালে। পান্নুন্নের বাবা পঞ্জাবের একটি কোম্পানিতে কাজ করতেন। তার এক ভাইও আছে, সে বিদেশে থাকে। তার বাবা-মা মারা গিয়েছেন। পান্নুন চণ্ডীগড়ের পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি আমেরিকায় আইন প্র্যাকটিস করছেন। পান্নুন ২০০৭ সালে ‘শিখ ফর জাস্টিস’ নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। ২০২০ সালের জুলাইয়ে ভারত পান্নুকে সন্ত্রাসী ঘোষণা করেছিল। পান্নুন আইএসআই-এর সহায়তায় খালিস্তানী অভিযান চালিয়ে যাচ্ছেন।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র