বাড়িতে বসেই এক ক্লিকে দিন নিজের জমির খাজনা

রাজ্য সরকারের তরফে নতুন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বঙ্গবাসীকে। নতুন বছরে বাড়িতে বসেই এক ক্লিকে নিজের অকৃষি জমির খাজনা দিতে পারবেন আপনিও

Share:

নিজস্ব প্রতিনিধি: অকৃষি জমির খাজনা দেওয়ার জন্য ব্লক অফিসে কিংবা ভূমি ও ভূমি সংস্কার দফতরে হত্যে দিতে হয়? বাড়ির নানান কাজ ফেলে কিংবা জরুরি সময় নষ্ট হয়। সেই কথা মাথায় রেখেই আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না নিজের অকৃষি জমির খাজনা দেওয়ার জন্য। রাজ্য সরকারের তরফে নতুন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বঙ্গবাসীকে। নতুন বছরে বাড়িতে বসেই এক ক্লিকে নিজের অকৃষি জমির খাজনা দিতে পারবেন আপনিও। ‘বাংলার ভূমি’ ওয়েবসাইটে প্রথমে নিজের নাম ও তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানেই অকৃষি জমির খাজনার টাকা জমা দিতে পারবেন যে কেউ। নতুন ব্যবস্থার বিষয়ে জেলায় জেলায় মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে নবান্ন।

নবান্নের ধারণা, এই পরিষেবা পুরোদস্তুর চালু হলে রাজ্যের আর্থিক পরিকাঠামোয় জোর আসবে। এছাড়াও অনলাইনে পরিষেবা মেলায় স্বচ্ছ থাকবে আর্থিক লেনদেন। এই পরিষেবার মাধ্যমে দেশে কিংবা বিদেশের যে কোনও প্রান্তে বসেই আপনি সহজেই এক ক্লিকে নিজের জমির খাজনা দিতে পারবেন। পঞ্চায়েত এলাকার ক্ষেত্রেই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কারণ পুরসভার ক্ষেত্রে ইতিমধ্যেই নিজস্ব অনলাইন পোর্টাল রয়েছে, যার মাধ্যমে অকৃষি জমির খাজনা প্রদান করা হয়। রাজ্য সরকারের সমস্ত পরিষেবা ক্ষেত্রকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্যই এই উদ্যোগ।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক