কি কারণে ভরা পার্লামেন্টে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবী আধুনিকতার পথে এগিয়ে গেলেও বর্ণবিদ্বেষ(Racism) আজও মানুষের শিরায়-ধমনীতে বিরাজ করছে। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এপর্যন্ত হাজারও আন্দোলন হয়েছে ঠিকই কিন্তু নিম্ন মানসিকতার এই রোগ মানুষের মন থেকে পুরোপুরি মুছে যায়নি‌। বর্ণবিদ্বেষের কারণকে কেন্দ্র করেই ভরা পার্লামেন্টে ক্ষমা চাইতে হল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনকে(Christopher Luxon)। মূলত বর্ণবিদ্বেষের কারণেই সেখানে দিনের পর দিন অকথ্য অত্যাচার চালানো হয়েছে তথাকথিত নিম্ন জাতির মানুষদের ওপর। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের মাওরি জনজাতির মানুষরা।

আরও পড়ুনঃ ট্রাম্পের বিদেশমন্ত্রী পদে নিয়োজিত মার্কো রুবিও, সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ

দীর্ঘদিন ধরেই মাওরি জনজাতির মানুষরা অভিযোগ করেছেন যে তাঁরা অত্যাচারের শিকার। অথচ আশ্রয়হীন হয়ে কিংবা কোনও সহায়তার প্রয়োজনে রাষ্ট্র বা চার্চের কাছে সাহায্য চাইতে গিয়ে সাহায্য পাওয়ার পরিবর্তে তাঁরা হেনস্থার শিকার হয়েছেন। তাঁদের উপর অকারণে অত্যাচার চালানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে নিউজিল্যান্ডের সরকার একটি কমিশন গঠন করেছিল। কমিশনের রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তা রীতিমতো ভয়াবহ।

জানা গিয়েছে, দেশে বসবাসকারী মাওরি জনজাতির প্রতি তিনজনের মধ্যে একজন অত্যাচার বা হেনস্থার শিকার হয়েছেন। সমীক্ষায় উঠে এসেছে, দেশের অন্তত ৬ লাখ ৫০ হাজার মানুষ অত্যাচার এবং হেনস্থার শিকার। এদের মধ্যে প্রচুর শিশুও রয়েছে। শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও তাঁদের উপর অত্যাচার চালানো হয়েছে। বহু শিশু সরাসরি যৌন নির্যাতনের শিকার হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয়, সরকারি প্রতিষ্ঠান এবং চার্চে এই ঘটনা ঘটার ফলে তাঁরা সরাসরি অভিযোগ জানানোরও সুযোগ পায়নি। বহু শিশুকে সম্পূর্ণ অকারণে তাঁদের মায়ের থেকে জোর করে আলাদা করে দেওয়া হয়েছে। সেই শিশুদের অন্য লোকের কাছে দত্তক হিসেবে পাঠানো হয়েছে। শিশু এবং নারীদের উপর যৌন নির্যাতনের পাশাপাশি তাঁদের ইলেকট্রিক শক দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ প্রকাশ্য রাস্তায় মূত্র বিসর্জন! মাতাল কনস্টেবলের কুকীর্তি ঘিরে নিন্দার ঝড়

এই পুরো বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়ার পরই হতভম্ব হয়ে যান প্রধানমন্ত্রী লুকসেন। এই ঘটনার জন্য অত্যন্ত ব্যথিত হৃদয়ে ক্ষমা চেয়েছেন তিনি এবং তাঁর সরকার। তবে এদিন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন এও প্রতিশ্রুতি দিয়েছেন যে কমিশনের এই রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের চিহ্নিত করা হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে সেই দিকে নজর রাখা হবে।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র