মর্মান্তিক, জেনারেটরে চুল জড়িয়ে উপড়ে গেল খুলি! ভাসানে গিয়ে মৃত্যু হুগলির বধূর

Share:

নিজস্ব প্রতিনিধি : জগদ্ধাত্রী পুজোর ভাসানে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল হুগলির এক বধুর। মৃতার নাম উজ্জ্বলা সাঁতরা। বয়স ৩০ বছর। চণ্ডীতলায় জগদ্ধাত্রী পুজোর ভাসানে গিয়েছিল ঐ গৃহবধু। খোলা চুলে বসেছিলেন মোটরচালিত ভ্যানে। পাশেই রাখা ছিল জেনারেটর। এটি চালুই ছিল। হঠাৎই তাতেই চুল জড়িয়ে খুলি উপড়ে গেল উজ্জ্বলার। পলিশ জানিয়েছে,বুধবার(১৩ নভেম্বর)শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে উজ্জ্বলা সাঁতরা নামে ওই মহিলার দেহের ময়নাতদন্ত শুরু হবে। বধূর এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে। পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার রাতে স্বামী এবং দুই সন্তানকে নিয়ে চণ্ডীতলার কলাছড়া এলাকায় জগদ্ধাত্রী প্রতিমার ভাসানে যোগ দিয়েছিলেন ঐ গৃহবধু। উজ্জ্বলার স্বামী ঝন্টু সাঁতরার নিজস্ব একটি মোটরচালিত ভ্যান রয়েছে। সেটি চালিয়ে তিনি চণ্ডীতলায় শোভাযাত্রা এসেছিলেন। ভ্যানে বসেছিলেন স্ত্রী-পুত্র। চণ্ডীতলার ধর্মতলা থেকে পালপাড়ার দিকে শোভাযাত্রা যখন এগোচ্ছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় চমকে ওঠেন সকলে।

প্রত্যক্ষদর্শীদের কথায়,  ঐ মহিলা যখন ভ্যানে বসেছিলেন তখন চুল খোলা অবস্থায় ছিল তাঁর। ঐ ভ্যানে একটি জেনারেটর ছিল। জেনারেটরের মোটরে মহিলার চুল আচমকাই আটকে যায়।চিৎকার শুনে তাকাতেই দেখা যায়, ভ্যান থেকে ধপ করে রাস্তায় পড়ে গেলেন ওই মহিলা। মাথার খুলি উপড়ে গিয়েছিল তাঁর। এই দৃশ্য দেখে সকলেই ভয় পেয়ে যায়।

উজ্জ্বলার সঙ্গে ওই ভ্যানে ছিল তাঁর দু’ বছরের ছেলে। বছর আটেকের মেয়ে বাবার সঙ্গে রাস্তায় হাঁটছিল। মাকে ওই ভাবে পড়ে যেতে দেখে দুই খুদেই চিৎকার করে ওঠে। উজ্জ্বলার স্বামী ঝন্টু স্তম্ভিত হয়ে যান। তড়িঘড়ি স্ত্রীকে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জানিয়ে দেন তাঁর স্ত্রী আর বেঁচে নেই।

ঝন্টু কাঁদতে কাঁদতে বলেন, ‘ছোট ছেলেকে নিয়ে হাঁটতে পারছিল না বলে আমিই ওকে বলেছিলাম, ‘ভ্যান গিয়ে বোসো’। সেই ভ্যানই প্রাণ কাড়ল আমার স্ত্রীর! ভ্যানে জেনারেটর ছিল। ওকে চুল বেঁধে নিতে বলা উচিত ছিল আমার। ভুল হল…বড় ভুল।’ বলতে বলতে আবার কেঁদে ফেলেন ওই ঝন্টু।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে