শিশু দিবসেই ভয়ঙ্কর দুর্ঘটনা, চলন্ত স্কুল বাসে দাউ-দাউ করে জ্বলছে আগুন, আর্ত চি‍ৎকার পড়ুয়াদের

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে শিশুদের বহনকারী একটি চলন্ত স্কুলবাসে আচমকা আগুন লেগে যায়। ঘটনার সময় ওই বাসে অন্তত ১৫ জন স্কুল পড়ুয়া ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসে রয়েছে ১৫ জন স্কুল পড়ুয়া, দাউ দাউ করে জ্বলছে আগুন। ভেসে আসছে, পড়ুয়াদের আর্ত চি‍ৎকার। আজ ১৪ নভেম্বর, আন্তর্জাতিক শিশু দিবস। বিশ্বজুড়ে পালিত হচ্ছে শিশু দিবস। আর শিশু দিবসেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটে গেলে মারাত্মক দুর্ঘটনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে শিশুদের বহনকারী একটি চলন্ত স্কুলবাসে আচমকা আগুন লেগে যায়। ঘটনার সময় ওই বাসে অন্তত ১৫ জন স্কুল পড়ুয়া ছিল। তবে এই দুর্ঘটনায় কোনও শুধু আহত বা নিহত হননি।

বাস থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিসের একটি টিম। এবং তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, এদিন কৌশাম্বি থানা এলাকার কাছে স্কুল বাসটিতে আগুন লেগে যায়। খবর অনুযায়ী, বৈশালী জেলা গাজিয়াবাদ ফায়ার স্টেশনের ঠিক পিছনে ওই স্কুল বাসটিতে আগুন লেগে যায়।

খবর পাওয়া মাত্রই, গাজিয়াবাদের চিফ ফায়ার অফিসার এবং ফায়ার অফিসার II, ফায়ার স্টেশন বৈশালী, তাদের দল এবং ২ টি ফায়ার ট্যাঙ্কার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিটের তৎপরতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সময় বাসে ১৫ থেকে ১৬ জন শিশু ছিল, যাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনও প্রাণহানি হয়নি।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং! বদলাচ্ছে চিন-আমেরিকা সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা