শীতেই ওজন বাড়ার আশঙ্কা থাকে সব থেকে বেশী, কেন জানেন?

আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ’-এর একটি গবেষণাপত্রে বলা হয়েছে, শীতকালে যেকোন ব্যক্তিরই ওজন কিছুটা হলেও বাড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওজন বাড়া কিংবা মেদ বাড়ার সমস্যা নিয়ে মাথা ঘামান না এমন মানুষ কিন্তু আজকালকার দিনে খুব কমই দেখা যায়। সিনেমা, সিরিয়ালের অভিনেতা, অভিনেত্রী হোক কিংবা আম জনতা। শরীরের গঠন, সর্বোপরি ওজন নিয়ন্ত্রণে রাখতে কিন্তু আজকাল সচেতন অনেকেই। অন্যদিকে চিকিৎসকরাও বারবার বলছেন শরীর সুস্থ এবং রোগমুক্ত রাখতে নিজের ওজনকে আয়ত্তের মধ্যে রাখা একান্ত জরুরি। সব মিলিয়ে এককথায় বলতে গেলে এটাই বলতে হয় যে, মেদ থেকে দূরে থাকলেই কিন্তু সব দিক থেকে আপনার লাভ। কিন্তু গবেষণা বলছে শীতকাল মেদ বাড়ার একাবারে আদর্শ সময়। একটু অনিয়ম হলেই কিন্তু লাগামছাড়া  হারে বাড়তে থাকবে আপনার মেদ ও ওজন। কেন? আসুন জেনে নিই। 

আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ’-এর একটি গবেষণাপত্রে বলা হয়েছে, শীতকালে যেকোন ব্যক্তিরই ওজন কিছুটা হলেও বাড়ে। এর প্রধান কারণ হল খাওয়া দাওয়া। বছরের অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে খাবার হজম হয় অনেক তাড়াতাড়ি। অন্যদিকে শীতকাল মানেই নানান ধরণের সবজি, মিষ্টি, পুলি-পিঠের বিপুল সমাহার। তাই বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে যে কোনও মানুষই খাবার খান অনেক বেশী। 

তবে শীতকালে মেদ বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হল রোদের তেজ কম থাকা। গবেষণায় জানা যাচ্ছে, রোদ কম থাকলে শরীরে মেলাটনিন তৈরি হয় বেশি। এই মেলাটিনিন মানুষের কাজের ইচ্ছা কমিয়ে দেয়। এর ফলে একদিকে যেমন আমাদের ঘুমের সময় বেড়ে যায় অন্যদিকে তেমন যে কোনও কাজ করতেই অনীহা লাগে। শীতকালে শরীরচর্চা করতেও ইচ্ছা হয় না। সব মিলে শরীরে জমতে থাকে মেদ।

অন্যদিকে শীতে বছরের অন্যান্য সময়ের থেকে অনেক বেশী ফল এবং সবজি পাওয়া যায়। এই কারণে মানুষ বছরের অন্যান্য সময়ে থেকে শীতকালে অনেক বেশী পুষ্টি পায়। আর তাই যদি খুব বেশী মাত্রায় খাওয়া দাওয়া করা হয় তখন খুব সহজেই শরীরের ওজন বৃদ্ধি পায়। 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক