লাহোরে ভয়াবহ দূষণ, তিন মাসের জন্য বিয়ের উপরে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত আসতেই বায়ুদূষণ এক্কেবারে মাথাচারা দিয়ে উঠেছে। ইতিমধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ রোধে একাধিক নিয়ম লাঘু করা হয়েছে। আপাতত বন্ধ সমস্ত নির্মাণকার্য। যানবাহন চলাচলেও কিছুটা শিথিলতা টানা হয়েছে। তবে বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়ে উঠেছে পাকিস্তানের লাহোর। যেখানে সর্বত্র বিষাক্ত ধোঁয়াশায় অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ। রিপোর্ট অনুযায়ী, লাহোরে দিনের ২৪ ঘন্টায় প্রায় ১৫,০০০ মানুষ শ্বাসকষ্ট, হাঁপানি এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অথচ এই লাহোরই প্রকৃতির সৌন্দর্যের জন্যে বিখ্যাত একটি জায়গা ছিল। আর এখন লাহোরেই বায়ু দূষণের কারণে শ্বাস নেওয়া কঠিন হয়ে উঠছে। তবে এই বায়ু দূষণের কারণ কী?

এই সমস্যার প্রধান কারণ হল, যানবাহন নির্গমন, বিভিন্ন নির্মাণ সাইট থেকে উড়ে আসা ধুলো কণা এবং শিল্প দূষণ। ইতিমধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দূষণ নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সরকারের আগে উচিত দূষণের প্রধান উৎস গুলি তার উপর অবিলম্বে ব্যবস্থা নেওয়া। উপরন্তু, বাসিন্দাদের গণপরিবহন ব্যবহার করতে বলা, যাতে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কমে যায়। আর এমন পরিস্থিতিতে, অবশ্যই মাস্ক পরা, ঘরে থাকা এবং এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে নির্দেশ দেওয়া হচ্ছে। তবে প্রশাসনের পদক্ষেপে পা মেলাতে হবে জনগণকে ও। যাতে খুব তাড়াতাড়ি বাতাসের মান উন্নত হয় এবং বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষা করা যায়। একটি প্রতিবেদন অনুযায়ী, এই মূহুর্তে লাহোরের হাসপাতালগুলিতে শুকনো কাশি, শ্বাস নিতে অসুবিধা, নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ নিয়ে অসংখ্য মানুষ ভর্তি হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের একজন চিকিৎসা বিশেষজ্ঞ জানিয়েছেন, যে হাঁপানি ও হৃদরোগে আক্রান্ত শিশু ও রোগীরা যেন সরাসরি ধোঁয়াশার সংস্পর্শে না আসে।

কারণ পাকিস্তানের বায়ুর মানের সূচক এখন ১৯০০ ছাড়িয়েছে। নাসার মডারেট রেজোলিউশন ইমেজিং স্পেকটার রেডিওমিটার উত্তর পাকিস্তানে ধোঁয়াশার ছবি শেয়ার করে জানিয়েছে, নভেম্বরের শুরুতেই উত্তর পাকিস্তানের আকাশ ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। এর কারণে স্কুলগুলিতে বন্ধ করা হয়েছে। এমনকী বিয়ের উপরেও ৩ মাসের নিষেধাজ্ঞা করা হয়েছে। যা কিনা একেবারেই অপরিকল্পনীয়।  উল্লেখ্য, গত বুধবার থেকে দিল্লিতে বসবাসকারী ৩ কোটিরও বেশি মানুষের শ্বাসকষ্টের সমস্যায় পড়েছেন। দূষণের মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৮০৬ মাইক্রোগ্রাম।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা