ট্রাম্প ক্ষমতায় ফিরতেই মার্কিনিদের দেশ ছাড়ার হিড়িক, দেশত্যাগীর সংখ্যা বেড়েছে ১,৫০০ শতাংশ

একটি প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের বিজয় ঘোষণার সঙ্গে সঙ্গেই অনুসন্ধানকারী লোকেদের দেশ ছাড়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সংখ্যা এখন ১৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অভিবাসন সংক্রান্ত অনুসন্ধান ৩৩৮ শতাংশ বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে চারবছর পর মার্কিন ক্ষমতায় ফিরেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে কাঁদিয়ে মার্কিন ক্ষমতা ফিরে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের জানুয়ারিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেনের থেকে ক্ষমতা নেবেন ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের পরেই তিনি কাজ শুরু করে দিয়েছেন। আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা ফিরে পেলেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লাখ লাখ অনুপ্রবেশকারীদের বের করে দেবেন। সেটাই হয়তো এবার বাস্তবে পরিণত হতে চলেছে। জানুয়ারিতে হোয়াইট হাউস থেকে কাজ শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের ক্ষমতায় আসার আগেই দেশ ছেড়ে বিদায় হচ্ছেন আমেরিকানরা। চার বছরের জন্য অন্য কোথাও আশ্রয় নেওয়ার কথা ভাবছেন তাঁরা। ট্রাম্প তাঁদের দেশ ছেড়ে বের করে দেওয়ার আগেই আস্তে আস্তে আমেরিকা ছেড়ে যাওয়া শুরু করে দিয়েছেন তাঁরা।

শুধু সাধারণ মানুষই নয়, শ্যারন স্টোন এবং আমেরিকা ফেরেরার মতো বড় ব্যক্তিত্বরাও এই তালিকায় রয়েছেন। একটি প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের বিজয় ঘোষণার সঙ্গে সঙ্গেই মার্কিনিদের দেশ ছাড়ার হিড়িক উঠেছে। এই সংখ্যা এখন ১৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অভিবাসন সংক্রান্ত অনুসন্ধান ৩৩৮ শতাংশ বেড়েছে। জানা গিয়েছে, অনুপ্রবেশকারীরা যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার পরিকল্পনা করছে। তবে বেশীরভাগই নিউজিল্যান্ডে থাকার ব্যবস্থা করছেন। একইভাবে জার্মানি, নেদারল্যান্ডস, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মতো দেশও এই তালিকায় রয়েছে। উল্লেখ্য, মোটামুটি সারা বিশ্বের মানুষ যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, কিন্তু পছন্দের সরকার না এলেই আমেরিকানরা দেশ ছেড়ে চলে যেতে শুরু করেন। 

ট্রাম্পের ক্ষেত্রে ২০১৬ সালেও এই প্রবণতা দেখা গিয়েছিল। যখন তার বিজয় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গিয়েছিল। এখানেই স্পষ্ট, অনেক আমেরিকান ট্রাম্পের বিজয় নিয়ে খুশি নয়। এর আগে ট্রাম্প অভিবাসন, জলবায়ু ও পররাষ্ট্রনীতি নিয়ে এমন অনেক কথা বলেছালেন। এমনকী ট্রাম্পের প্রত্যাবর্তনে নারীদের একটি বড় অংশও ক্ষুব্ধ। আসলে, ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে নারীদের গর্ভপাত সম্পূর্ণ নিষিদ্ধ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে LGBTQ লোকদের একটি বিশাল জনসংখ্যা রয়েছে, তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যুগে নিজেদের নিরাপদ মনে করছে না। তাই ট্রাম্প ফিরে আসতেই অনেক আমেরিকানরা অন্য দেশে চলে যেতে শুরু করেছেন। আর আমেরিকানদের জন্য অন্য দেশে যাওয়াও সহজ। কারণে আমেরিকা এমন একটি দেশ যেখানে তার নাগরিকদের জন্য ভিসা পাওয়া খুবই সহজ। এখানকার পাসপোর্ট বেশ শক্তিশালী, যার কারণে অনেক দেশ দীর্ঘদিন ধরে এখানকার মানুষকে নাগরিক বানাতে প্রস্তুত।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা