স্পেনে নার্সিংহোমে ভয়াবহ আগুন, সুস্থ হতে এসে প্রাণ গেল ১০ রোগীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শতাব্দীর ভয়াবহ বন্যার দুঃসহ শোক কাটিয়ে ওঠার আগে ফের বড় সড় বিপর্যয়ের সাক্ষী থাকল স্পেন। ‌ইউরোপীয় দেশটির   উত্তর-পূর্বাঞ্চলীয় শহর জারাগোজার কাছে একটি নার্সিংহোমে ভয়াবহ আগুন লেগে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অন্যত্র ভর্তি করেছেন উদ্ধারকারীরা। দুজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ-প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর জারাগোজার থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে ভিলাফ্রাঙ্কা দে এব্রোতে একটি নার্সিংহোমে ভয়াবহ আগুন লাগে। নিমিষেই গোটা নার্সিংহোমজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় অনেকেই দমবদ্-ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বেশ কয়েকজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ভিলাফ্রাঙ্কা দে এব্রোর মেয়র ভলগা রামিরেজ জানিয়েছেন, নার্সিংহোমটিতে  ডিমেনশিয়া (চিত্তভ্রংশ) ও মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের চিকিৎসা চলছিল। মোট ৮২ জন রোগী ভর্তি ছিলেন। আগুনের তীব্র ধোঁয়ার কারণে  শ্বাসকষ্টে ১০ জনের মৃত্যু হয়েছে। ভিলাফ্রাঙ্কা দে এব্রো-সহ আরাগনের স্থানীয় সরকারের প্রধান জর্জ আজকন ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা