সঞ্জু-তিলকের জোড়া শতরানে ইতিহাস, প্রোটিয়াদের ২৮৪ রানের লক্ষ্য দিল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, জোহানেসবার্গ: ব্যাট হাতে শুক্রবার তাণ্ডব চালালেন সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা। চার আর ছক্কার ফুলঝুরি ছোটালেন জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দু’জনের অপরাজিত শতরানের দৌলতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এক উইকেট হারিয়ে ২৮৩ রান তুলল ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়েন্টি ফরম্যাটে এটাই ভারতের সর্বোচ্চ রান। আর টেস্ট খেলিয়ে দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান। এদিন প্রোটিয়ার বাঘা-বাঘা বোলাররা দুই তরুণ ভারতীয় ব্যাটারের হাতে যে নির্দয় মার খেয়েছেন, তা দীর্ঘদিন মনে রাখবেন।

টি টোয়েন্টি সিরিজের নিষ্পত্তি ম্যাচে এদিন টসে জিত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। প্রথম ম্যাচে শতরান পাওয়া সঞ্জু পর পর দুই ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। ফলে একটা চাপ ছিল তাঁর উপরে। যদিও ক্রিজে নেমে তা বুঝতে দেননি। বরং চাপ কাটাতে আগ্রাসী মেজাজেই ব্যাট করতে থাকেন। ভাল খেলতে খেলতে সিপামলার অফ স্ট্যাম্পের বাইরের বলে অকারণে খোঁচা দিতে গিয়ে হাইনরিখ ক্লাসেনের তালুবন্দি হয়ে বিদায় নেন অভিষেক। সাজঘরে ফেরার আগে করেন ৩৬ রান।

এর পরে সঞ্জুর সঙ্গে জুটি বাঁধেন আগের ম্যাচে অপরাজিত শতরানকারী তিলক ভার্মা। আর তার পরেই প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে ধ্বংসলীলা চালাতে শুরু করেন দুজনে। মাত্র ৮.৩ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। ২৮ বলে নিজের অর্ধশতরানে পৌঁছন সঞ্জু। উল্টোদিকে তিলক পাঁচৃই বিশাল ছক্কার সাহায্যে ২২ বলেই অর্ধশতরান করেন। ১৬ তম ওভারে নব্বইয়ের ঘরে থাকা সঞ্জুর ক্যাচ ফেলে দেন মার্কো জানসেন। ৯৪ রানের মাথায় তিলকেরও ক্যাচ ফস্কান জানসেন। আর প্রাণ ফিরে পেয়ে দুজনেই অবলীলায় শতরান তুলে নেন। ৫১ বলে নিজের কেরিয়ারে তৃতীয় শতরান পেয়ে যান সঞ্জু। খানিকবাদে শতরান করেন তিলকও। টানা দ্বিতীয় শতরান করতে তিনি খেলেছেন মাত্র ৪১ বলে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন দুই ব্যাটার। ৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন সঞ্জু। আর ৪৭ বলে ১০টি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ১২০ রান করে অপরাজিত থেকে যান তিলক।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক