‘বাইসাইকেল কিকে’ পোল্যান্ডকে উড়িয়ে পর্তুগালকে কোয়ার্টারে তুললেন রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি : রোনাল্ডো মানেই করতালি আর স্লোগান। মাঠে নামলে প্রতিপক্ষের আর রক্ষে নেই। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত খেলে চলেছেন এই কিংবদন্তি। শুক্রবার রাতে উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে একপেশে ম্যাচে জিতেছে পর্তুগাল। এই জয়ের কারিগর কিন্তু রোনাল্ডোই। ৮৭ মিনিটের ওই অবিশ্বাস্য গোলের আগে ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন তিনি। রয়েছে একটি অ্যাসিস্টও। সব মিলিয়ে পর্তুগাল জিয়েছে ৫-১ গোলে। অবশ্য বাকি গোলগুলি করেন রাফায়েল লিয়েও, পেড্রো নেটো এবং ব্রুনো ফার্নান্ডেজ। ৮৮ মিনিটে একটি গোল শোধ করেন ডমিনিক মারজুক।

আর এই জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। এটা রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ারের ১৩২তম জয়। সেটাও রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এটাই একজন ফুটবলারের জন্য সবচেয়ে বেশি জয়। শুক্রবারের জোড়া গোলে রোনাল্ডোর গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৯১০-এ।

ম্যাচের যখন ৮৭ মিনিট। ডান প্রান্ত থেকে উড়ে এল ভাসানো বল। দ্বিতীয় পোস্টে অপেক্ষারত রোনাল্ডোর থেকে বলটি সামান্য পিছনে ছিল। হেডার দেওয়া সম্ভব ছিল না। তার পর যেটা হল সেটা এককথায় অবিস্মরণীয়। যেন মুহূর্ত থমকে গেল। ৩৯ বছরের ‘তরুণ’ শূন্যে ছুড়ে দিলেন নিজের শরীর। অবিশ্বাস্য দক্ষতায় কাত হয়ে বাইসাইকেল কিকে বল জড়িয়ে দিলেন বিপক্ষের জালে। ব্যস বল সোজা গিয়ে বিঁধলো প্রতিপক্ষের জালে।

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালোচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….