মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যসভার সাংসদ পদে কোয়েল মল্লিকের ইস্তফা নিয়ে মুখ খুলতে গিয়েই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ‘যারা দল ছাড়তে চান, ২১ জুলাইয়ের আগে চলে যান।’ আর ওই বার্তার খানিকক্ষণের মধ্যেই খবর মিলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। শিগগিরই তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে চলেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজেই কালীঘাট তৃণমূলের সঙ্গে সম্পর্কচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন সিপিএম নেতা তাপস। খানিকটা ধোঁয়াশা রেখে বলেছেন, ‘ এখনই সব বলছি না। সময় হলেই জানতে পারবেন।’

বাম জমানায় রাজ্যের দাপুটে নেতা তথা পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীর খাস আদমি ছিলেন রাজারহাটের তাপস চট্টোপাধ্যায়। যিনি এলাকায় জিম্বো হিসেবেই পরিচিত। রাজারহাট এলাকায় এতটাই দাপুটে নেতা ছিলেন যে, তাঁর নামে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। রাজ্যে পালাবদলের পরে ভোল বদলে রাতারাতি তৃণমূলে নাম লিখিয়েছিলেন। তার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের দয়ায় বিধাননগর পুরনিগমে পদও বাগিয়ে নিয়েছিলেন। ২০২১ সালে রাজারহাট-নিউটাউন কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জিতেও যান।

দুর্নীতির অভিযোগে ধৃত দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপস সদ্য সমাপ্ত ভোটেও তৃণমূলের টিকিট পেয়েছিলেন। তবে বিজেপি প্রার্থী পীযূষ কনোড়িয়ার কাছে ৩১৬ ভোটে পরাজিত হন। তাপস হারার পর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি ছিল,  তাপস জিতে গিয়েছিলেন। জোর করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ককে রাজনৈতিক পুনর্বাসনও দিয়েছিলেন তৃণমূল নেত্রী।  বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বারাসত সাংগঠনিক জেলা সভাপতির পদে ইস্তফা দেওয়ার পরে তাপসকে ওই পদে বসিয়েছিলেন মমতা। সম্প্রতি রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হওয়ার পরেই তাপস চট্টোপাধ্যায়কে নিশানা করেছিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। সূত্রের খবর, দেবরাজের মতো তাকে যাতে জেলে যেতে না হয়, তার জন্যই শিবির বদলের সিদ্ধান্ত নিয়েছেন তাপস। কালীঘাট তৃণমূল ত্যাগ করার পুরস্কার হিসেবে রাজারহাটের প্রাক্তন বারাসত সাংগঠনিক জেলার সভাপতি পদ দিতে পারে ঋতব্রত শিবির।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি