দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নদীতে ভাসছে ৩ মহিলার মৃতদেহ, জঙ্গিহানায় এখনও নিঁখোজ নিষ্পাপ তিন শিশু

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গত সোমবার মণিপুরের(Manipur) জিরিবাম ক্যাম্প থেকে জঙ্গিরা অপহরণ করে(Kidnap) তুলে নিয়ে যায় ৬ জনকে। অপহৃতদের মধ্যে তিনজন শিশু ও তিনজন মহিলা ছিল। এতদিন যাবৎ তল্লাশি চালিয়েও নিঁখোজ হওয়া ওই ৬ জনের কোনও খোঁজ মেলেনি। কিন্তু শুক্রবার আসাম-মণিপুর সীমান্তে(Assam-Manipur Border) ঝিরি নদীতে যে দৃশ্য দেখা গেল তা রীতিমতো মর্মান্তিক এবং ভয়াবহ। জিরিবামের ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া ৩ মহিলার মৃতদেহ(Dead Body) ভাসতে দেখা যায় ওই নদীর জলে। এমনিতেই জিরিবাম অত্যন্ত স্পর্শকাতর এলাকা। উপরন্তু এই ঘটনার কারণে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের হাসপাতালে, আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

মৃতদেহগুলি ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে পরিবারের সদস্যরা এখনও দেহ শনাক্ত করতে পারেনি। তবে নিখোঁজ মহিলাদের বর্ণনার সঙ্গে এই তিন মৃত মহিলার একাধিক সাদৃশ্য লক্ষ্য করা গিয়েছে, ফলে মনে করা হচ্ছে এই দেহগুলি নিঁখোজ হওয়া মহিলাদেরই দেহ। জঙ্গিরা তাঁদের খুন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। কিন্তু ঘটনার নেপথ্যে কোনও ব্যক্তিগত স্বার্থ ছিল কিনা তা জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১১ই নভেম্বর ভারতীয় নিরাপত্তা বাহিনী সশস্ত্র কুকি জঙ্গি দলের ১১ জন সদস্যকে হত্যা করে। জিরিবামের সিআরপিএফ ক্যাম্পে হামলা করতে এসেছিল ওই জঙ্গিরা। কিন্তু প্রতিরক্ষা বাহিনীর পাল্টা আক্রমণে ধরাশায়ী হয়ে যায় কুকি জঙ্গিরা। ঘটনাস্থলেই তাঁদের ১১ জন সদস্যের মৃত্যু ঘটে। এই ঘটনার প্রতিশোধ নিতেই ওই ছয় জনকে অপহরণ করে কুকি জঙ্গিরা এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ওভারটেক করতে গিয়ে অটোতে জোর ধাক্কা চার চাকা গাড়ির, বর-কনে সহ মৃত ৭

মৃত মহিলাদের দেহ উদ্ধার করা সম্ভব হলেও নিঁখোজ তিন শিশুর কোনও হদিশ মেলেনি। আদৌ তাঁরা জীবিত আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনার তদন্তে নেমেছে সিআরপিএফ বাহিনী। মণিপুর হাইকোর্টের একটি নির্দেশ কুকি উপজাতির বিরুদ্ধে যাওয়ার পর থেকেই তাঁরা বিক্ষোভ শুরু করে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কুকি উপজাতির দুষ্কৃতীদের সাপে-নেউলের সম্পর্ক। বিরোধের জেরে মাঝখান থেকে নিরপরাধ কিছু মানুষের মৃত্যু ঘটল।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ