উয়েফা নেশনস লিগে বসনিয়াকে গোলের মালা পরাল জার্মানি

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘরের মাঠ ইউরোপা-পার্ক স্টাদিওনে ৭-০ গোলের জয় ছিনিয়ে নিল জার্মানি।উয়েফা নেশনস লিগের ইতিহাসে যা সবচেয়ে বড় জয়ের রেকর্ড বলা যেতে পারে। জোড়া গোল করেন টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান ভাইর্টজ।দ্বিতীয় মিনিটে গোলের শুরুটা হয় জামাল মুসিয়ালার মাধ্যমে। অধিনায়ক ইয়োশুয়া কিমিখের জোগান দেওয়া বলে হেড দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এরপর প্রথমার্ধে আরও দুটি গোল এনে দেন ক্লাইনডিন্সট ও কাই হাভার্টজ।

বিরতি শেষে ৫০ মিনিটে ফ্রি-কিক থেকে চতুর্থ গোলটি করেন ভাইর্টজ। সাত মিনিট পর দ্বিতীয়বার স্কোরশিটে নাম লেখান তিনি। ম্যাচের স্কোরলাইন ৬-০ হয় ৬৬ মিনিটে লেরয় সানের গোলে। আর ক্লেইনডিয়েনস্ট ৭-০ করেন ৭৯তম মিনিটে।

এদিকে ফ্রেইবুর্গের ইউরোপা-পার্ক স্টেডিয়নে হওয়া ম্যাচটিতে জার্মানিকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে দেন মুসিয়ালা। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিম ক্লেইনডিয়েনস্ট। বরুসিয়া মনশেনগ্লাডবাখে খেলা এই ফরোয়ার্ড গত মাসে বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন। একই প্রতিপক্ষকে আবার সামনে পেয়ে করেছেন নিজের প্রথম গোল।

এই নিয়ে ম্যাচশেষে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান জানান,‘ সৌভাগ্যের বিষয় ম্যাচে কারোর চোট লাগে নি। কিন্তু আমাদের প্রতি আক্রমণও ছিল। আর রক্ষণে পড়ে থাকে এমন দলের বিপক্ষের ৭ গোলও বলার মতো অর্জন। ’

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ