হাড়ভাঙা খাটুনির পর রাঁধতে ইচ্ছে করছে না, চটজলদি বানিয়ে নিন সুস্বাদু এই ২ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : সারাদিন ধরে ছোটাছুটি করার পর কারোর কি রান্না করতে ভাল লাগে ? শরীরটাকে এলিয়ে দিয়ে যেই একটু চোখ বুজেছেন কিনা অমনি মনে পড়ল রান্না করতে হবে। ব্যস ঘুম গেল চটকে। রোজ রোজ বাইরের খাবার শরীরের জন্যও ভাল নয়। রান্না তো করতেই হবে। অথচ হাতে বেশি সময় নেই। এমন অবস্থায় কী করবেন ভাবছেন ? তবে আর ভাবনা কিসের। ঝট করে বানিয়ে নিন সুস্বাদু এই ২ পদ। চিকেন-সবজির মেলবন্ধনের ছোঁয়া থাকুক রান্নায়। জেনে নিন সহজ রেসিপি।

চিকেন-সবজি :

উপকরণ : ৫০০ গ্রাম মুরগির মাংস(ছোট টুকরো করে কাটা)১ টি ক্যাপসিকাম কুচোনো, একটি গাজর কুচনো, বিনস কুচি আধ কাপ, ৩ টে টমেটো কুচি, পেঁয়াজ কুচি ২ টি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার ১ চামচ, মাখন ৪ চামচ

প্রণালী : প্রথমে চিকেন ভাল করে ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখে দিন। এরপর প্রেশার কুকারে চিকেন ভাল করে সেদ্ধ করে নিন। কড়াইতে প্রথমে মাখন গরম করুন। তাতে চিকেন, ক্যাপসিকাম, গাজর, টমেটো, বিনস, পেঁয়াজ, রসুন, গোলমরিচ গুঁড়ো ও লবন দিয়ে অল্প আঁচে মিনিট দশেক নাড়াচাড়া করুন। এবার গরম গরম পরিবেশন করুন।

সবজি-পনির

উপকরণ : পনির (ছোট ছোট টুকরো করা), পটল ২টি, ঝিঙে ১টি, ছোট পেঁপে টুকরো করে কেটে নেওয়া, টমেটো ২টি, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, গোটা জিরে আধ চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, ভাজা মশলা ও স্বাদমত লবন

প্রণালী : প্রথমে সব সবজি কেটে নিয়ে ভাল করে ধুয়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম হলে পনির হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই গোটা জিরে এবং কাঁচালঙ্কা ফোড়ন দিন। তার পর তাতে সব সবজি দিয়ে লবন ও সামান্য হলুদ দিন। অল্প আঁচে কড়াই ঢেকে ভাপে বসিয়ে দিন ৫ মিনিটের জন্য।

এর পর এতে একে একে দিয়ে দিন টমেটো, কাঁচালঙ্কা, ধনেপাতা বাটা।হালকা হাতে নেড়ে সব গুঁড়োমশলা দিয়ে দিন। ১০ মিনিট ঢেকে রেখে অল্প জল ও ভেজে রাখা পনিরগুলি দিয়ে আবার ঢেকে দিন। রান্না হয়ে এলে উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর