নিচুতলার পুলিশকে নিয়ে মুখ্যমন্ত্রী সরব হতেই সাসপেন্ড বারাবনি থানার OC

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নবান্ন থেকে রাজ্য  পুলিশের একাংশের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । এরপরেই শুক্রবার তড়িঘড়ি সাসপেন্ড  করা হল পশ্চিম বর্ধমান জেলার বারাবনি থানার সাব ইনস্পেক্টর (এসআই) মনোরঞ্জন মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে উঠেছে  অপেশাদার কাজ এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ। ইতিমধ্যেই মনোরঞ্জনের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক চলাকালীন সময় কয়লা, বালি পাচার নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিচুতলার পুলিশ কর্মীদের নিশানা করেন। কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। এরপরেই ২৪ ঘন্টা কাটতে না কাটতে বরখাস্ত করা হল বারাবনি থানার সাব ইনস্পেক্টরকে। তবে সাসপেন্ড থাকাকালীন তিনি বেসিক স্যালারির অর্ধেক তুলতে পারবেন। তবে অন্যান্য ভাতা পেয়ে থাকবেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বরখাস্ত থাকবেন  বারাবনি থানার সাব ইনস্পেক্টর মনোরঞ্জন মণ্ডল।

উল্লেখ্য, গতকাল একাধিক ইস্যু নিয়ে  মুখ্যমন্ত্রী পুলিশদের আক্রমণ করেছেন। মমতা বলেছিলেন,’ নিচুতলার পুলিশ কর্মীরা কয়লাচুরি, বালিচুরি করছে, বদনাম হচ্ছে তৃণমূল নেতাদের। পলিটিকাল নেতারা ৫ টাকা নিলে বলে ৫০০ টাকা খেয়েছে।  তবে তারা জনগণের কথা ভাবে, দায়বদ্ধতা থাকে। কিন্তু নিচুতলার একাংশ পুলিশ রাজ্য সরকারকে ভালবাসে না। পুলিশ আর CISF-এর কিছু লোক চুরি করছে। টাকা খেয়ে বালি এবং কয়লা চুরি করে।‘ মুখ্যমন্ত্রীর এই অভিযোগ তুলতেই মনোরঞ্জনকে সাসপেন্ড করলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী।

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়