চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইমরান খানকে কুর্সি থেকে উ‍ৎখাত করতে কলকাঠি নেড়েছে সৌদি, চাঞ্চল্যকর দাবি বুশরার

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁর স্ত্রী বুশরা। প্রাক্তন ফার্স্ট লেডি জানালেন, তাঁর স্বামীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে। এর পেছনে রয়েছে সৌদি আরব। পাশাপাশি তিনি আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)নেতা-কর্মীদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে বুশরা জানিয়েছে, ২০২০ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খান সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল।তাঁর অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান যখন মদিনায় ‘খালি পায়ে’ জিয়ারতে(তীর্থে)গিয়েছিলেন, তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.)কমর জাভেদ বাজওয়াকে ফোন করতে শুরু করেন ‘তাঁরা’।‘তাঁরা’ কথাটি বলতে সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করেছেন বুশরা।

তিনি আরও জানান,‘তাঁরা’ ইমরান খানের কাজকর্মের প্রতি অসন্তুষ্ট ছিল।বাজওয়াকে তাঁরা বলতে থাকেন, ‘এ কেমন মানুষ যাকে আপনি ক্ষমতায় এনেছেন…আমরা এমন ব্যক্তিত্ব চাই না। শীঘ্রই সরানো হোক তাঁকে (ইমরান খান)। এর পর থেকেই তাঁরাই আমাদের বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করল। ইমরান খানকে ‘ইহুদি এজেন্ট’ বলে কটাক্ষ করতে শুরু করল।’

একইসঙ্গে বুশরা আরও জানান, পিটিআই প্রতিষ্ঠাতা একটি বার্তা পাঠিয়েছেন যে, সবাইকে ২৪ নভেম্বরের প্রতিবাদে যোগ দিতে হবে। এই তারিখ কোনোভাবেই পরিবর্তন হবে না।’

অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৎকালীন সেনাপ্রধান জেনারেল(অব.)কমর জাভেদ বাজওয়া। পাল্টা বাজওয়া ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,‘ইমরানের স্ত্রীর কারণেই সব শেষ হয়ে গেছে।’ তাঁরা আরও বলেছেন, ‘বাজওয়া ওই সফরের পর বাইরে থেকে কোনো ফোন রিসিভ করেন নি।’

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ