আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শনিবার সকালেই বহরমপুর বাজারে হানা টাস্কফোর্সের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার নবান্নে(Nabanna) আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উষ্মা প্রকাশের পরই নড়েচড়ে বসেছেন জেলাশাসকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই শুক্রবার দিন কলকাতা সহ শহরতলির একাধিক বাজারে অভিযান চালায় টাস্কফোর্স(Task Force)। পরের দিন একই চিত্র দেখা গেল মুর্শিদাবাদে(Murshidabad)। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর(Baharampur) শহরের বিভিন্ন বাজারে অভিযানে নামলেন টাস্কফোর্স কর্তারা এবং প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা।

আরও পড়ুনঃ সাগরে নিম্নচাপের রক্তচোখ, রাজ্যজুড়ে কনকনে শীত, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

এদিন শনিবার সকালে বহরমপুর শহরের বাজারগুলি পরিদর্শন করার পাশাপাশি বিভিন্ন শাক-সবজি সহ আলু-পেঁয়াজের দাম ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে জানতে চান টাস্কফোর্সের সদস্যরা। দাম নিয়ন্ত্রণে রাখার জন্য খুচরো ও পাইকারি বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়। অবৈধ উপায়ে শাক-সবজির দাম বাড়ানো হলে প্রশাসনের তরফ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন জেলার মহকুমা শাসক। প্রয়োজনে পাইকারি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলের জয়জয়কার! আরজি কর ঘটনার কোনও প্রভাবই নেই উপনির্বাচনে

ইতিমধ্যেই রাজ্যের বাইরে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। বেআইনিভাবে কেউ ভিনরাজ্যে আলু রফতানির চেষ্টা করলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে বাজার পরিদর্শনের বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বহরমপুর সদর মহকুমা শাসক। তাঁর বক্তব্য, সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য টাস্ক ফোর্সের সদস্যরা বাজার পরিদর্শন করছেন ফলে ক্রেতাদের থেকে বেশি দাম নেওয়ার সুযোগ আর থাকছে না। আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসার পাশাপাশি বিভিন্ন শীতকালীন সবজি বাজারে চলে এলেই সবজির দামেও মূল্য পতন ঘটবে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ