‘সে এসেই শূন্যতা পূর্ণ করেছে’ বিয়ের আগেই কাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নাগা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগেই সেরেছেন বাগদান পর্ব। আগামী ৪ ডিসেম্বর চারহাত এক হতে চলেছে নাগা-শোভিতার। তবে বিয়ের আগেই নাগার পরিবারের অংশ হয়ে উঠেছেন শোভিতা। আর তাতেই হবু স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন নাগা চৈতন্য। গোয়ায় শুরু হয়েছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।সেখানেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে বিশেষ একটি ছবির স্ক্রিনিংয়ের জন্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নাগা চৈতন্যের পরিবার।সেখানেই হবু বর কনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন পরিবারের সঙ্গে।তাঁদের বিবাহ নিয়ে চর্চা রয়েছে গোটা টলিউড-বলিউড জুড়ে। এদিকে বিয়ের ঠিক আগেই নিজের জন্মদিনের দিন হবু স্ত্রী সম্পর্কে প্রশংসা করলেন নাগা।

জীবনের নতুন অধ্যায় নিয়ে নাগা জানান,‘শোভিতার সঙ্গে নতুন জীবন শুরু করার অপেক্ষায় রয়েছি। ওর সঙ্গে সারা জীবনটা উদযাপন করতে চাই।ওর সঙ্গে আমি নিজেকে খুব ভাল ভাবে মেলাতে পারি। ও আমাকে খুব ভাল বোঝে। আমার মধ্যে সব শূন্যতা ও পূরণ করে দিতে পারে। আমি জানি, আমাদের এই যাত্রা খুব ভাল হবে। শোভিতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু থেকে শেষটাও ভাল হবে বলে মনে করছি।’

শনিবার(২৩ নভেম্বর)নাগার জন্মদিন। বিশেষ দিন উদযাপন করতে হবু স্ত্রীকে নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন গোয়ায়। যোগ দিয়েছেন চলচ্চিত্র উৎসবেও। রয়েছেন পরিবারের ঘনিষ্ঠরাও। এদিকে আগামী ৪ ডিসেম্বরে সাতাপাকে বাঁধা পড়বেন নাগা-শোভিতা। শোনা যাচ্ছে,দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হবে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত