‘বহুরূপী’র বাজিমাত অস্ট্রেলিয়ার বড় পর্দায়, একের পর এক শো হাউসফুল

স্বাভাবিকভাবেই বাংলা সিনেমার কাছে এটা গর্বের বিষয়। ‘বহুরূপী’ এই সপ্তাহেই ৫০ দিন পূর্ণ করতে চলেছে। কয়েকদিন আগে ‘বহুরূপী’র সিক্যুয়েলেরও ইঙ্গিত দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা সিনেমার রাজ রাজত্ব। দেশ মাতিয়ে এবার বিদেশের বক্সঅফিসও কাঁপাচ্ছে বহুরূপী। অক্টোবরে ঠিক পুজোর সময়েই রিলিজ হয়েছে বহুরূপী। ছবিটি পরিচালনা করেছেন, টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই জুটির ছবি মানেই বক্সঅফিসে হিট। এর আগে ‘বেলা শেষে’, ‘বেলাশুরু’-সহ একাধিক ছবি তৈরি করে বাঙালি দর্শকদের হলমুখী করছেন এই জুটি। তাঁরা বরাবরই একটু অন্য ধাঁচের ছবি করলেও ‘বহুরূপী’ তৈরি করে রীতিমতো ইতিহাস গড়লেন তাঁরা। ছবিটি পুজোর সময় শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের বক্সঅফিস কাঁপিয়েছে।

এবার সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বিদেশের মাটিতেও দাপিয়ে বেড়াচ্ছে। সিডনি, মেলবোর্ন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতেও সব জায়গায়র প্রেক্ষাগৃহে দুটি করে শো পেয়েছে এই ছবি। আর সব কটাই হাউসফুল। এদিকে মুক্তির দেড় মাস বাদেও কলকাতা, শহরতলী মিলিয়ে ৯৭টি প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে ‘বহুরূপী’। স্বাভাবিকভাবেই বাংলা সিনেমার কাছে এটা গর্বের বিষয়। ‘বহুরূপী’ এই সপ্তাহেই ৫০ দিন পূর্ণ করতে চলেছে। কয়েকদিন আগে ‘বহুরূপী’র সিক্যুয়েলেরও ইঙ্গিত দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

এদিকে বাংলার পর দেশের বিভিন্ন প্রান্তে মুক্তি পেয়েছে ‘বহুরূপী’। দর্শক, সিনেসমালোচকদের কাছ থেকেও ভাল রিভিউ পেয়েছে ছবি। আগামী ডিসেম্বরেই বাংলাদেশে রিলিজ হবে নন্দিতা-শিবপ্রসাদের ছবি। অস্ট্রেলিয়াতেও ইতিমধ্যেই শো হাউসফুল। বিদেশের মাটিতেও বাংলা সিনেমাকে জিতিয়ে দিল বহুরূপী। চোর-ডাকাতের গল্প দিয়েই ছবি তৈরি হয়েছে। ছবির গান, ‘বেশি তাকাস না’-ও ব্যপক ঝড় তুলেছে বক্সঅফিসে। মাল্টিপ্লেক্স তো বটেই সিঙ্গল স্ক্রিনেও জনজোয়ার। এমনকী একাধিকার ছবিটি দেখেও ফেলেছেন অনেকে।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা