দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪২ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা, ০ রানে আউট ৫ ব্যাটার

নিজস্ব প্রতিনিধি, ডারবান: চরম লজ্জার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানের কিংসমেডে মাত্র ১৩.৫ ওভারে ৪২ রানে গুটিয়ে গেলেন ধনঞ্জয় ডি’সিলভারা। দলের দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন। পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরতে হয়েছে শূন্য রানে। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটাই সর্বনিম্ন রান। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কোনও দলের সর্বনিম্ন। শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন ডানহাতি পেসার মার্কো জানসেন। ৬.৫ ওভার বল করে ১৩ রানে নিয়েছেন ৭ উইকেট।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবেন পাথুম নিশাঙ্কারা। গতকাল বুধবার (২৭ নভেম্বর) ডারবানের কিংসমেডে শুরু হয়েছে সিরিজের প্রথম ম্যাচ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে বেঁধে রেখেছিলেন শ্রীলঙ্কার বোলাররা। ফলে চাপমুক্ত হয়েই খেলতে নামার কথা ছিল দ্বীপরাষ্ট্রটির ক্রিকেটারদের। কিন্তু উল্টো ঘটনা ঘটল। তৃতীয় ওভারেই ধাক্কা খায় লঙ্কা শিবির। ওই ওভারের শেষ বলে কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দিমুথ করুণারত্নে। পরের ওভারেই মার্কো জানসেনের দ্বিতীয় বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে আউট হন পাথুম নিশাঙ্কা। আর তিন বলের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার। একের পর এক ব্যাটার ‘আয়ারাম-গয়ারাম’ এর ভূমিকায় অবতীর্ণ হন।

পঞ্চম উইকেটে কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সফল হতে পারেননি। মেন্ডিসকে প্রথম স্লিপে ক্যাচ তুলতে বাধ্য করে জুটি ভাঙেন জেরাল্ড কোয়েৎজি। আর তার পরেই ধস নামে। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগে পর পর সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি’সিলভা, প্রভাথ জয়সূর্য ও কুশল মেন্ডিস। ৩২ রানে ৮ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা। নবম উইকেটে লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো ১০ রান যোগ করেন। ফের মার্কো জানসেন আগিন ঝরানো বোলিংয়ে দুই বলের মধ্যে তুলে নেন শেষ দুই উইকেটই। ১৩.৫ ওভারেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।

 

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ