বিষ্ণু মাল হত্যাকাণ্ডে ৭ জনকে ফাঁসির সাজা চুঁচুড়া আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: ত্রিকোণ প্রেমের জেরে হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাসের হাতে নৃশংসভাবে খুন হয় চুঁচুড়ার কামারপাড়া স্থিত দরিদ্র পরিবারের নিরীহ যুবক “বিষ্ণু মাল। ঘটনাটি ঘটে গত ২০২০ সালের ১১ ই অক্টোবর বিকালে ।চুঁচুড়ার(Chuchura) কামাড়পাড়া এলাকা থেকে বিষ্ণু মালকে মোটরবাইক করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাস ও তাঁর একজন সাগরেদ। পরে সেইদিনই রাত্রে চাঁপদানীতে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে বিশাল ও কয়েকজন মিলে নিরীহ যুবক বিষ্ণুকে গলা কেটে হাত-পা কেটে খুন করে। খুন করে তাঁর দেহ ছ’টি টুকরো করে বিভিন্ন জ্যায়গায় ফেলে দেওয়া হয়।

এই ঘটনায় ব্যপকভাবে চাঞ্চল্য ছড়ায় চুঁচুড়া শহরজুড়ে। এলাকাবাসীর এক বিপুল সংখ্যার মানুষ তীব্র ক্ষোভ প্রদর্শন করে এবং এলাকায় বনধ, মিছিল সহ নানাভাবে প্রতিবাদে সরব হয়ে ওঠে ।এই প্রতিবাদের জেরে পুলিশ-প্রশাসন তদন্তে নামে। তদন্তে নেমে এই নৃশংস খুনের ঘটনার সত্যতা উদ্ঘাটন করেন। ঘটনায় অভিযুক্ত সকলকে একে একে গ্রেপ্তার করেন। সকলকে গ্রেপ্তার করলেও এই খুনের ঘটনার মুল পান্ডা হুগলির কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাস(Bishal Das) অধরা থেকে যায়। পরবর্তীতে দক্ষিণ২৪ পরগণার জীবনতলা থানা(Jibantala P.S.) এলাকায় একটা পৃথক ঘটনায় পালিয়ে থাকা বিশাল ধরা পড়ে গ্রামের মানুষ ও পুলিশের হাতে।

হুগলি জেলা দায়েরা আদালতে দীর্ঘ চার বছর ধরে চলে হুগলি জেলার এই চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ হাড়হিম করা নৃশংস খুনের মামলা ‘বিষ্ণু মাল হত্যাকান্ড” মামলা। ২৫ শে নভেম্বর এই মামলার বিচার পর্বে ‘দোষী সাবস্ত করেছিলেন মহামান্য আদালত।এই মামলায় অভিযুক্ত সকলকেই দোষী সাব্যস্ত করেনএবং বৃহস্পতিবার ২৮ শে নভেম্বর তাঁদের শাস্তি ঘোষণা করা হয়। তার আগে সকালবেলায় বিষ্ণুমাল হত্যার দোষীদের ফাঁসির দাবিতে তার পরিবার ও সাধারণ মানুষদের একত্রিত করে নিয়ে একটি মিছিল বের করা হয়। বিষ্ণু মাল হত্যাকাণ্ডের সাতজন দোষীদের ফাঁসি(Hang To Death) ঘোষনা করে হুগলী জেলা আদালত এবং একজনকে সাত বছরের সাজা ঘোষনা করেন বিচারক।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন