ব্যালট পেপারের ভোটে জিতে দেখান, মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন স্বরা ভাস্করের স্বামী ফাহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নানান প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধী দলনেতারা। তাঁদের মধ্যে অন্যতম, এনসিপি-এসপি নেতা এবং অভিনেত্রী স্বরা ভাস্করের(Swara Bhaskar) স্বামী ফাহাদ আহমেদ(Fahad Khan)। এক সাম্প্রতিক বিবৃতিতে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) যদি ব্যালট পেপারের মাধ্যমে পরিচালিত নির্বাচনে জয়ী হন তাহলে আগামী ২০ বছরের জন্য কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে তিনি অনুশক্তিনগর এলাকা থেকে বিরোধী প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি এই নির্বাচনে পরাজিত হন। এরপরই ভোটিং মেশিনের যাচাইয়ের অনুরোধ জানিয়ে একটি ফর্মের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। তাঁর পোস্টে, তিনি নির্বাচনী প্রক্রিয়ার বিষয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা রক্ষা করার জন্য আমি দুটি CU/BU/VVPAT বুথ যাচাইয়ের জন্য অনুরোধ পূরণ করেছি। ECI-এর জন্য ৪৭,২০০ টাকা নেওয়া হচ্ছে, একটি বুথের জন্য এত বিপুল পরিমাণ অর্থ নেওয়া হচ্ছে। নাহলে আমি ১৩টি বুথের জন্যই আবেদন করতাম।’

তাঁর পোস্টে কেদার নামের জনৈক এক নেটিজেন তাঁকে ১৩টি বুথ যাচাই করার জন্য আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন। তবে এরসঙ্গে একটি শর্তও রয়েছে, যদি সত্যিই ভোট প্রক্রিয়ায় অসঙ্গতি লক্ষ্য করা যায় তাহলে ২৫ লাখ টাকা উপহারস্বরূপ তাঁকে দেওয়া হবে। আর যদি দেখা যায় বুথ যাচাইয়ের পর ফলাফল একই রয়েছে তাহলে ওই ২৫ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে তাঁকে ক্ষমা চাইতে হবে।‌ বোঝাই যাচ্ছে ওই নেটিজেন, মোদি ভক্ত। যদিও নীরব না থেকে এই কটাক্ষের জবাবে ফাহাদ বলেন, ‘আপনি আপনার বাবা নরেন্দ্র মোদিকে বলবেন ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে, এরপরও তিনি যদি জেতেন তাহলে আমি ২০ বছর নির্বাচনে লড়ব না এবং রইল আপনার টাকার কথা, আমরা যার-তার টাকা ব্যবহার করি না। ওটা আমাদের স্বভাবে নেই।’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন