এইডস প্রতিরোধে এই বিষয়গুলো মানছেন তো ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ হল পয়লা ডিসেম্বর, মানে ‘বিশ্ব এইডস দিবস’। এই দিবসটি প্রতি বছর ১ ডিসেম্বর পালন করা হয়। এই দিনটিতে বিভিন্ন সচেতনমূলক থিমের মাধ্যমে সকলকে সতর্ক করা হয়ে থাকে। এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস থেকে এইডস রোগ ছড়ায়। মানুষ থেকে মানুষের মধ্যে রক্তের মাধ্যমে বা যৌনমিলনের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। জানেন কী দেশে গত এক বছরে কতজন আক্রান্ত হয়েছেন নতুন করে ?

২০২৩ সালের তথ্যানুযায়ী, বর্তমানে দেশের ২৫ লক্ষ নাগরিক এই রোগে আক্রান্ত। প্রতি বছর ৬৬,৪০০ জন এই রোগে আক্রান্ত হন ভারতে। গোটা বিশ্বজুড়ে এইডস রোগে আক্রান্তদের সংখ্যা কমছে বলে জানিয়েছে এক গবেষণা। ২০০৫ সালের তুলনায় অনেকটাই কমেছে সংক্রমণ।

এইচআইভি এক বার মানব শরীরে প্রবেশ করলে তা আক্রমণ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ব্যবস্থাকে। এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এমন ভাবে তছনছ করে দেয় যে, সামান্য অসুখও তখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে পারে। এখনও পর্যন্ত এই রোগ সম্পূর্ণ ভাবে নিরাময় করার মতো কোনও ওষুধ বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা যায়নি। তবে এডস প্রতিরোধ করতে পারলে তা চিকিৎসা ক্ষেত্রে মাইলফলক হতে পারে বলেই মনে করা হচ্ছে। জানেন কী প্রতিরোধ করতে কি করবেন ?

এডসের জন্য দায়ী ‘হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস’ (এইচআইভি) নামের রেট্রোভাইরাসটি। মানুষের রক্ত ও অন্যান্য দেহরসেই একমাত্র বেঁচে থাকে এই ভাইরাস। রোগীর দেহ থেকে অন্যের শরীরে ছড়ায় রক্ত ও বীর্যের মাধ্যমে। বীর্যের মাধ্যমে সংক্রমিত হয় বলেই এই অসুখকে ‘সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ’ হিসেবে গণ্য করা হয়।

প্রতিরোধ করতে কি করবেন : ১) অন্যের সূঁচ বা সিরিঞ্জ ব্যবহার করার মত মারাত্মক ভুল করবেন না। ২) যৌন সঙ্গীর এইচআইভি আছে কিনা পরিক্ষা করা উচিত। তার আগে মিলন করা উচিত নয়। ৩) এইডস ছাড়াও অন্যান্য যৌনবাহিত রোগ প্রতিরোধে কনডম ব্যবহার ভালো অভ্যাস। মনে রাখবেন, অন্য কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রেও এইডস হওয়ার ঝুঁকি বেশি। ৪) সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকুন। বিবাহবহির্ভূত সম্পর্ক এইডসের ঝুঁকি বাড়ায়। একাধিক যৌন সম্পর্কে জড়ালে এই রোগের ঝুঁকি থাকে। ৫) অন্যের ব্যবহৃত কাঁচি দিয়ে চুল কাটাতে হলে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে সেই কাঁচি দিয়ে আপনার কেটে–ছিঁড়ে না যায়। ৬) কোনো কারণে রক্ত গ্রহণের প্রয়োজন হলে এমন কোনো হাসপাতাল বা ব্লাড ব্যাংকের সহায়তা নিন, যেখানে রক্ত পরিসঞ্চালনের আগে সঠিকভাবে রক্তের সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর