নীল ছবি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রাকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও  চাপ বাড়ল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার । নীল ছবি তৈরির অভিযোগে গত ২৯ নভেম্বর ইডির তল্লাশির পর এবার তলব করা হল অভিনেত্রীর স্বামীকে । সোমবার ( ২ ডিসেম্বর )  সকাল ১১টায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডির মুম্বই দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা গিয়েছে, শুধু রাজ কুন্দ্রা নন সোমবার  জিজ্ঞাসাবাদ করা হবে নীল ছবি কাণ্ডের সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের। গত  শুক্রবার সকালেই  নীল ছবি কাণ্ডের তদন্ত করতে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বাড়ি এবং অফিসে  হানা দিয়েছিলেন  ইডির আধিকারিকরা। শুধু তাই নয়  বেশ কিছু  নথি তারা  খতিয়ে দেখেন। আর এরপরেই ৩ দিনের মাথায় রাজ কুন্দ্রাকে তলব করল ইডি।

২০২১ সালে জুন মাসে  নীল ছবি তৈরি করার অপরাধে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। সেইসময় অভিযোগ উঠেছিল ‘ নীল ছবি’ বানানোর পিছনে মূল ব্যক্তি হলেন রাজ।  এরপর টানা দুমাস জেলে থাকার পর সেপ্টেম্বর মাষে জামিন পান বলিউড অভিনেত্রীর স্বামী।

অন্যদিকে চলতি বছরেই আর্থিক তছরুপ (প্রতিরোধ) আইন বা পিএমএলএ অ্যাক্ট ২০০২-র অধীনে বিটকয়েন সংক্রান্ত প্রতারণা মামলায় শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। সেইসময় মোট ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি  বাজেয়াপ্ত করা হয়েছে।বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় ছিল  জুহুতে শিল্পা শেট্টির ফ্ল্যাট। এছাড়া পুণেতে রাজ কুন্দ্রার বাংলোও বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও  রাজ কুন্দ্রার নামে যে ইক্যুয়িটি শেয়ার রয়েছে, তাও বাজেয়াপ্ত করা হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে তলব করল ইডি।

 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়