বড়দিন উপলক্ষ্যে ভালোবাসার বার্তা দিলেন রাজবধূ কেট

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আয়োজিত হবে বার্ষিক ক্রিসমাস ক্যারোল। এরমধ্যেই সকলকে ভালবাসার বার্তা দিলেন ব্রিটেনের রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। এই অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশ্যে কেট লিখেছেন, ভালোবাসা হলো সবচেয়ে বড় উপহার, যা মানুষ একে অপরকে দিতে পারে। এটা ছাড়া আর কিছুই হয় না দেওয়া-নেওয়ার মধ্যে।

৬ ডিসেম্বরের এই ক্যারল কনসার্টে ১ হাজার ৬০০ অতিথিকে চিঠি দিয়েছেন কেট। এই কনসার্ট টি চতুর্থবারের মতো আয়োজন করেছেন তিনি। চিঠিতে অতিথিদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘ভীতি নয়, ভালোবাসার দিকে মোড় ঘোরান। ভয়কে জয় করতে শিখুন। দেখবেন সবকিছু সহজ হবে আপনার জন্য।’ তিনি এই চিঠিতে থিম হিসেবে তিনি ভালোবাসাকেই বেছে নিয়েছেন। একই সঙ্গে তিনি সহমর্মিতার বিষয়টিকেও তুলে ধরেছেন। এর আগে তেমন খুব একটা জনসম্মুখে আসেন নি কেট। কেননা দীর্ঘদিন ধরে ক্যানসারের লড়াই করছিলেন তিনি। চিকিৎসা করানোর পর ইতিবাচক খবরও দিয়েছিলেন অনুরাগীদের। দীর্ঘদিন পর তিনি আবার কাজে ফিরেছেন।

৪২ বছর বয়সী কেটের গত জানুয়ারি মাসে তলপেটে বড় ধরনের অস্ত্রোপচার হয়। ওই অস্ত্রোপচারের পর তাঁর ক্যানসার ধরা পড়ে। পরীক্ষা-নিরীক্ষার পরে তাঁকে প্রতিরোধমূলক কেমোথেরাপি দেওয়া হয়। কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা ব্রিটিশ রাজপরিবারে বড় ধরনের দুঃসংবাদ হয়ে দেখা দেয়। রাজা চার্লসও ক্যানসারে আক্রান্ত। গত মাসের শুরুতে কেটের স্বামী প্রিন্স উইলিয়াম বলেন, এই বছরটা রাজপরিবারের জন্য অনেক কঠিন ছিল। তবে ধীরে ধীরে আশার আলো দেখতে শুরু করেছেন তাঁরা। চিকিৎসায় আপাতত সুস্থ আছেন কেট।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি