দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হারের পরেই শাস্তিতে নিউজিল্যান্ড, সুবিধায় রোহিতরা

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম টেস্টে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেতে হল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে। দুই দলের অধিনায়ক টম লাথাম এবং বেন স্টোকসদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। এবং একই সঙ্গে দু’দলের ৩ পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  আর তাতেই চ্যাম্পিয়ান ফাইনালে কিছুটা স্বস্তি পেল টিম ইন্ডিয়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকেও একইভাবে শাস্তি দিয়েছে আইসিসি। আর তাতেই টেস্ট বিশ্বকাপ ফাইনালের দৌড় থেকে  অনেকটাই পিছিয়ে গিয়েছে দুই দেশ। বর্তমানে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে। ১৫ টি ম্যাচের মধ্যে ৯ টিতে জয় এবং ১ টি ম্যাচে পরাজয় হয়েছে টিম ইন্ডিয়ার।

অন্যদিকে চ্যাম্পিয়ান শিপের দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা । তারা এখন ৯ টি টেস্টের মধ্যে ৫ টিতে জিতেছে। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১৩টি টেস্ট খেলে আটটিতে জয়ী হয়েছে। তবে চ্যাম্পিয়ান শিপের চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড । মাঠে না নেমেও বাড়তি সুবিধা পেয়ে গেল চারটি দল। তবে চ্যাম্পিয়ান শিপের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কতটা সুবিধা পাবে টিম ইন্ডিয়া সেই দিকেই তাকিয়ে রয়েছে ক্রীড়াপ্রেমীরা ।  

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ