সাতপাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা

অপেক্ষার অবসান! অবশেষে ঐতিহ্যগত ৮ ঘন্টা বিবাহ রীতি মেনে সাতপাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! অবশেষে ঐতিহ্যগত ৮ ঘন্টা বিবাহ রীতি মেনে সাতপাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। বিবাহ রীতি তাঁদের শেষ হয়েছে। বিয়ের শেষে সুপারস্টার নাগার্জুনই ছেলের বিয়ের সমস্ত ছবি পোস্ট করলেন নিজের এক্স হ্যান্ডেলে। বুধবার ৪ ডিসেম্বর হায়দরাবাদে নিজেদের অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ের সম্পন্ন হল নাগা এবং শোভিতার। সামান্থা রুথ প্রভুর সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ হওয়ার পর থেকেই শোভিতার সঙ্গে ডেটিং করছেন অভিনেতা নাগা চৈতন্য। ২০২২ সাল থেকে তাঁদের মধ্যে সম্পর্ক চলছে।

অবশেষে নাগার্জুনের বউমা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। নাগা এবং শোভিতা এখন আনুষ্ঠানিকভাবে বিবাহিত। নাগার্জুনের পাশাপাশি শোভিতাও তাঁদের বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন। তাঁরা উভয়েই ভারতীয় চলচ্চিত্র শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব। বুধবার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন নাগা এবং শোভিতা। বিয়ের জন্যে অভিনেত্রী নিজের সংস্কৃতিকে সম্মান জানিয়ে সোনার জরির কাঞ্জিভরম সিল্ক শাড়ি বেছে নিয়েছিলেন। এবং অন্য একটি আচারের জন্য, তিনি অন্ধ্রপ্রদেশের পন্ডুরুর একটি সাদা খাদি শাড়ি বেছে নিয়েছিলেন। নাগা চৈতন্যও তাঁদের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক দ্বারা পরিপূরক ছিলেন। ছেলের বিয়ের ছবি পোস্ট করে, নাগার্জুন আক্কিনেনি বলেছেন, “এই বিয়েটি আমাদের পরিবারের জন্য একটি গভীর অর্থপূর্ণ মুহূর্ত। পরিবার এবং বন্ধুদের ভালোবাসায় ঘেরা অন্নপূর্ণা স্টুডিওতে নাগা এবং শোভিতা তাদের বিবাহিত জীবনের যাত্রা শুরু করেছেন। এটি ভালবাসা, ঐতিহ্য এবং একতার উদযাপন। আমার বাবার জন্য দাঁড়িয়ে থাকা মূল্যবোধকে প্রতিফলিত করে।”

হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে নাগা চৈতন্যের দাদু এএনআর ওরফে আক্কিনেনি নাগেশ্বর রাও-এর মূর্তির সামনে তাঁদের দুজনের চারহাত এক হয়েছে। নাগা চৈতন্য, তেলেগু সিনেমার একজন বিখ্যাত অভিনেতা এবং শোভিতা ধুলিপালা, বিভিন্ন ভাষার চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন। নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা ২০২২ সাল থেকে একে অপরকে ডেট করছেন৷ এই জুটি ৮ আগস্ট, ২০২৪-এ পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বাগদান সারেন। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন এবং তাঁর পরিবার, রানা দাগ্গুবতী, রামচরণ-সহ তেলেগু ইন্ডাস্ট্রির একাধিক তারকা মহল।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত