মিষ্টি নয়, ঝালপ্রেমীদের জন্যে এ শীতে বানিয়ে ফেলুন চিকেন পিঠে

তাই যাঁরা মিষ্টি খেতে ভালবাসেন না, তাঁদের ক্ষেত্রে শীতকালে হয়তো পিঠের স্বাদ নেওয়াই হয়না। তবে মন খারাপের কারণ নেই। মিষ্টি পিঠে যেমন হয়, তেমনি হয় ঝাল পিঠেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত মানেই একদিকে যেমন বিয়ে বাড়ি, ঘুরতে যাওয়া, নানারকমের মেলার আনন্দ, তেমনি শীত আসলেই কিন্তু একটি খাবার খাওয়ার জন্যে মন আনচান করে। তা হল, নলেন গুঁড়, যা বছরের আর কোনও সময় পাওয়া যায়না। আর নলেন গুঁড় দিয়ে নানা ধরনের পিঠে, পায়েস, বাঙালির শীতকালীন অন্যতম লোভনীয় খাবার। যাই হোক, পিঠে বলতে শুধুই পাটিসাপটা, পুলি পিঠের মতো একাধিক পিঠের কথা মাথায় আসে। আর এ সকল পিঠেগুলিতেই টই-টুম্বুর মিষ্টি ভরা। তাই যাঁরা মিষ্টি খেতে ভালবাসেন না, তাঁদের ক্ষেত্রে শীতকালে হয়তো পিঠের স্বাদ নেওয়াই হয়না। তবে মন খারাপের কারণ নেই। মিষ্টি পিঠে যেমন হয়, তেমনি হয় ঝাল পিঠেও। আজ দেবো ঝাল পিঠের হদিশ। তাও আবার চিকেনের ঝাল পিঠা। কি অবাক হচ্ছেন তো! ভাবছেন ঝাল পিঠে আবার হয় নাকি! হ্যাঁ হয়! চলুন জানিয়ে দেওয়া যাক এই পিঠে বানানোর রেসিপি।

উপকরণ

২০০ গ্রাম ময়দা
৫০ গ্রাম চালের গুঁড়ো
২ টেবিল চামচ সুজি
১ চিমটি নুন
১ চা চামচ সাদা তেল
পরিমাণ মত উষ্ণ গরম জল

পুরের বানানোর জন্য লাগবে
১ কাপ চিকেন কিমা
১ টি মাঝারি পেঁয়াজ কুচি
১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
১ টেবিল চামচ রসুন – কাঁচালঙ্কা বাটা
১/২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
১ চিমটি গোলমরিচ গুঁড়ো
১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১ টেবিল চামচ পুদিনা পাতা কুচি
২ টেবিল চামচ ধনেপাতা কুচি
স্বাদ মত নুন
১/৪ কাপ জল
২ টেবিল চামচ ভাজার জন্য সর্ষের তেল

প্রণালী

প্রথমে প্যানে তেল দিতে হবে। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হলে বাকি সমস্ত মশলা দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করতে হবে। চিকেন কিমা দিয়ে দিতে হবে। শেষে নুন দিতে হবে। এরপর অল্প জল দিয়ে ঢেকে দিতে হবে। শুকনো হয়ে এলে নামাতে হবে। এবার একটি গামলায় ময়দা, চালের গুঁড়ো, সুজি ও নুন একত্রে মিশিয়ে ঈষৎ উষ্ণ জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। উপর থেকে তেল দিয়ে মন্ডটির গায়ে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষন ঢেকে রাখতে হবে। এবার লুচির মতো করে ছোট ছোট লেচি কেটে বেলে নিতে হবে। দুটো লুচি জুড়ে তার উপর পুর দিতে হবে। এরপর সাবধানে ধরে দুইদিক ভালোভাবে মুড়ে পিঠের আকারে গড়ে নিতে হবে। ডুবো তেলে পিঠেগুলি লাল করে ভেজে তুলে নিলেই তৈরি চিকেনের ঝাল পিঠে।

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার