আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জিতের মুখে ‘পুষ্পা 2’-এর অভূতপূর্ব প্রশংসা শুনে আপ্লুত আল্লু অর্জুন

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশ ‘পুষ্পা 2’-এর জ্বরে কাঁপছে। ৫ ডিসেম্বর মুক্তির মাত্র তিনদিনেই ছবির আয় বিশ্বব্যাপী ৬০০ কোটি ছাড়িয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল। এই ছবির প্রথম সংস্করণের চেয়েও পুষ্পা 2-এর উন্মাদনা বেশি চোখে পড়ছে দেশজুড়ে। ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই ছবিটি দেখে ফেলেছেন। ছবিটি দেখে আল্লু অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ খোদ টলিউড সুপারস্টার জিৎ। একদিকে তিনি বাংলার ‘চেঙ্গিজ’, অন্যদিকে আল্লু দাক্ষিণাত্যের ‘পুষ্পা’। আর জিতের মুখে পুষ্পা ২-এর প্রশংসা শুনে আপ্লুত হয়ে গেলেন আল্লু অর্জুন। টুইটেই চলল তাঁদের বাতালাপ।

হ্যাঁ, ‘পুষ্পা ২: দ্য রুল’ দেখে মুগ্ধ জিৎ, রবিবার সমাজমাধ্যম এক্স-এ আল্লুর ছবির দুর্দান্ত রিভিউ দিলেন। যা দেখে দর্শকরাও ছবিটি দেখতে আরও অনুপ্রেরণা পাবেন। ছবি দেখে ছবির ভূয়সী প্রশংসা করলেন অভিনেতা-প্রযোজক জিত। বাংলার তারকার প্রশংসা পেয়ে আপ্লুত আল্লু অর্জুন। পাল্টা তাঁকে ধন্যবাদও জানালেন তেলুগু সুপারস্টার।দেশজুড়ে সবার মুখে মুখে ‘পুষ্পা 2’। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাজিলের ছবির সারা বিশ্বজুড়ে ব্যবসা করছে। ভারতে ছবির আয় ইতিমধ্যেই ৫০০ কোটি ছুঁয়েছে। আর ছবির বেশিরভাগ আয় হচ্ছে, ‘পুষ্পা 2’-এর হিন্দি সংস্করণ থেকে। ইতিমধ্যেই পুষ্পা 2 সর্বকালের সেরা ব্লকবাস্টার চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে। আর সিনেমা দেখে ছিটকে গিয়েছেন জিৎ নিজেও। ছবি দেখার পর তিনি নিজের এক্স হ্যান্ডেলে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘পুষ্পা ২ দেখলাম, যা দেখার পর আমি সত্যিই ছিটকে গিয়েছি।

 

অভিনেতাদের দুর্দান্ত পারফরম্যান্স, আল্লু অর্জুন আবার প্রমাণ করে দিলেন তিনিই দেশের সেরা অভিনেতা। টানটান চিত্রনাট্য আর দারুণ পরিচালনায় মাস্টারপিস তৈরি করছেন পরিচালক সুকুমার, তাঁকে হ্যাটস অফ। যথাযথ কারণেই ছবিটি বিগেস্ট ব্লকবাস্টার।’ সঙ্গে ‘ওয়াইল্ড ফায়ার পুষ্পা’ লিখে ‘মাস্ট ওয়াচ’ ট্যাগ দিলেন জিৎ। পোস্টারে অভিনেতা আল্লু অর্জুনকেও ট্যাগ করেছেন। আর তা দেখে পাল্টা উত্তর দিলেন আল্লু অর্জুনও। পোস্টের প্রতিক্রিয়া দিয়ে আল্লু অর্জুন লিখেছেন, ‘জিৎ গারু! মন ছুঁয়ে যাওয়া প্রশংসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমার সিনেমা দেখেছেন তাতেই আমি আপ্লুত। আপনার এই ভালোবাসায় আমি ধন্য।’

Published by:

Share Link:

More Releted News:

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ