দিল্লিতে ৪০টিরও বেশি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই দিল্লির বুকে একাধিক স্কুলে বোমা হামলার হুমকি। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুল সহ ৪৪টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড।

সূত্রের খবর, ইমেলে বলা হয়েছে, “বোমাগুলি ছোট এবং খুব ভালভাবে লুকানো আছে। এটি ভবনের খুব বেশি ক্ষতি করবে না, তবে বোমা বিস্ফোরণে অনেক লোক আহত হবে। অঙ্গ হারানোর সম্ভাবনাও রয়েছে”। রবিবার রাতে ১১টা বেজে ৩৮ মিনিটে এ ইমেলটি আসে। পাশাপাশি এই বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য হামলাকারী ৩০ হাজার টাকা দাবি করে বলেই ইমেল সূত্রে খবর।

জানা গিয়েছে, আজ সকালে পড়ুয়ারা স্কুলে আসার পর আচমকায় এই ইমেল চোখে পড়ে স্কুল কর্তৃপক্ষের। এরপরই দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট সকাল ৬টা বেজে ১৫ মিনিটে জিডি গোয়েঙ্কা স্কুল থেকে এবং  ডিপিএস আরকে পুরম থেকে ৭টা বেজে ৬মিনিটে পুলিশের কাছে ফোন যান। এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন ডগ স্কোয়াড, বোমা শনাক্তকারী দল এবং স্থানীয় পুলিশ সহ দমকল কর্মীরা। ইতিমধ্যেই চলছে জোরদার তল্লাশি। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে এক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে, অক্টোবর মাসে এক রবিবারের সকালে, রোহিণীর প্রশান্ত বিহারে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) স্কুলের বাইরে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বিদ্যালয়ের দেয়াল এবং আশেপাশের দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর সেই ঘটনাতেও এসেছিল এই রকম হুমকির বার্তা। এর কিছুদিন আগে তাজমহলেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেই সঙ্গে বেশ কয়েক মাস আগে এসেছিল একাধিক বিমানে বোমা হামলার হুমকি। বাধ্য হয় বেশ কয়েকদিন বন্ধ ছিল বিমান পরিষেবা। তবে কেন এইভাবে বারংবার আসছে হুমকির বার্তা? কারা জড়িত এই ঘটনার সাথে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজতে তদন্ত সক্রিয় করছে গোয়েন্দা পুলিশ। 

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম