সোমবার বেলা বাড়তেই জেলায় জেলায় শুধু ঝিরঝিরে বৃষ্টি, আকাশের মুখ ভার কালো মেঘে

Share:

নিজস্ব প্রতিনিধি : সকাল থেকেই মেঘলা আকাশ বীরভূমের সিউড়িতে, ছিঁটে ফোঁটা বৃষ্টিপাত হলেও ঠান্ডা আবহাওয়ার পাশাপাশি সকাল থেকে কালো অন্ধকার করে মেঘাচ্ছন্ন আকাশ সিউড়িতে।এদিকে, নদিয়া জেলাতে শীতের আবহে মুখ ভার আকাশের। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ(Cloudy Sky)। ঝিরি ঝিরি বৃষ্টি নদিয়া জেলা জুড়ে। চলছে শীতল হাওয়া। অন্যান্য দিনের থেকে সপ্তাহের প্রথম দিন সোমবার রাস্তায় লোকজন নেই বললেই চলে। বৃষ্টি শুরু হয় ।রীতিমতো বিপর্যস্ত কাজকর্ম ।এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষজন। তবে আবহাওয়া(Weather) ঠিক হলে শীতের দাপট বাড়বে বলেই মত সাধারণ মানুষের।

পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গপোসাগরে(Bay Of Bengal) তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণবঙ্গের শীতকে আসার পথে বাঁধা সৃষ্টি করেছে। আগামী দু’দিন দক্ষিণের সবকটি জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে। ফের বুধবার থেকে তাপমাত্রার ছন্দপতন দক্ষিণবঙ্গে ঘটবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের(North Bengal) জেলায় মঙ্গলবার সকালে ঘন কুয়াশা থাকবে। সংশ্লিষ্ট জেলা গুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা। কুয়াশা দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নিচে নামতে পারে।

ওই জেলাগুলিতে জারি করা হয়েছে কুয়াশার হলুদ সর্তকতা(Yellow Alert)। সোমবার হালকা বৃষ্টিপাত হয় দার্জিলিং জলপাইগুড়ি কালিংপং উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে। মঙ্গলবার থেকে ওইসব জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। সোমবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হয় মেদিনীপুর ,ঝাড়গ্রাম, পুরুলিয়া ,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ,মুর্শিদাবাদ নদিয়াতে। সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৯ ডিগ্রী কম ছিল। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি। ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রী কল্যাণীতে ১৩.২ রিংটোনে ১১.৩° দমদমে ১৪.৮ ডিগ্রি বাঁকুড়ায় ১৫.৬ ডিগ্রি উলুবেড়িয়াতে ১৫.৫ ডিগ্রী।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ