স্টেডিয়ামের পর এবার ফুটবলার শৈলেন মান্নার নামে রাস্তার নামকরণ, প্রস্তাব মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামটির নামকরণ করেছিলেন প্রয়াত কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্নার নামে। এবার ডুমুরজলা স্টেডিয়াম লাগোয়া রাস্তার নামও বদলে দিলেন তিনি। নতুন নামকরণ করলেন শৈলেন মান্নার নামে। অর্থাৎ এতদিন এই রাস্তাটি ড্রেনেজ ক্যানাল রোডের নামে পরিচিত ছিল, এবার সেই নামেই ঘটল বদল।

মঙ্গলবার দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে হাওড়া ডুমুরজেলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এই ঘোষণা করেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসককে নির্দেশ দেন, হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের সংস্কার করতে হবে এবং রাস্তার চারপাশে সৌন্দর্যায়ন করতে হবে। রাস্তার পাশে কিছু দোকান বসানোর অনুমতি দেওয়া যায় কি না, সেই বিষয়টিও প্রশাসনকে খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন,  যদি হাওড়ার অন্য কোনও রাস্তার নাম শৈলেন মান্নার নামে না থাকে তাহলে এই রাস্তাটির নাম ড্রেনেজ ক্যানেল রোডের বদলে কিংবদন্তী ফুটবলারের নামে রাখা যেতে পারে।

প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কিংবদন্তীকে সম্মান জানাতে এই রকম নানা উদ্যোগ নিয়েছেন। আর বাঙালি হল ফুটবল প্রেমী। তাই ফুটবল প্রিয় বাঙালির ভাবাবেগকে মাথায় রেখেই এবার রাস্তার নামকরণ করলেন জনপ্রিয় ফুটবলার শৈলেন মান্নার নামে।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী