‘জীবন দিতে প্রস্তুত’, ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার এবার প্রাক্তন পুলিশ কর্তাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘বাঁশর চেয়ে কঞ্চি দড়’। বাংলাদেশের প্রাক্তন সেনা ও পুলিশ কর্তাদের দশা অনেকটা তেমনই।  দিন কয়েক আগেই কলকাতা দখল ও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার ছেড়েছিলেন প্রাক্তন সেনা কর্তারা। আর বুধবার (১১ ডিসেম্বর) দিল্লিকে চরম হুঁশিয়ারি দিলেন প্রাক্তন পুলিশ কর্তারা। রাজধানী ঢাকায় ভারত বিরোধী মিছিল শেষে বাংলাদেশের প্রাক্তন পুলিশ আধিকারিকরা মোদি সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘ভুলে যাবেন না, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি খান সেনাদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিলেন পুলিশ সদস্যরা। পাক সেনাদের কী হাল করেছিল নিশ্চয়ই ভুলে যাননি। আপনাদের বিরুদ্ধে ফের যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। বাংলাদেশ পুলিশের কয়েক লক্ষ প্রাক্তন পুলিশ কর্মী ও আধিকারিক জীবন দিতে প্রস্তুত রয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের মতো ভুল সিদ্ধান্ত নেবেন না। তাহলে আপশোষের শেষ থাকবে না।’

হিন্দু নির্যাতন ও চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে গত কয়েকদিন ধরেই ঢাকা-দিল্লির মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ইতিমধ্যেই হুঙ্কার-পাল্টা হুঙ্কারের পালা শুরু হয়েছে। আর তাতে উত্তেজনা আরও বাড়ছে। তাতে ঘৃতাহুতি ঢালতে কোমর কষে আসরে ঝাঁপিয়েছে বাংলাদেশের প্রাক্তন সেনা ও পুলিশ আধিকারিকরা। এদিন দুপুরে রাজধানীর রাজারবাগ থেকে মিছিল বের করেন বাংলাদেশ পুলিশের প্রাক্তন আধিকারিকরা। ওই মিছিল শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে শ্লোগান দেওয়া হয়, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘ইউনূস এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে’। জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ পুলিশের প্রাক্তন প্রধান আশরাফুল হুদা, ‘১৯৭১ সালে সর্বপ্রথম পুলিশ সদস্যরাই প্রতিরোধ গড়ে তুলেছিল। আমরা সেই পুলিশের উত্তরসূরি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে প্রাক্তন পুলিশ সদস্যরা জীবন দিতে প্রস্তুত রয়েছেন।’

প্রাক্তন উপমহাপরিদর্শক (ডিআইজি) এম আকবর আলী মোদি সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘বিভিন্ন সময় বাংলাদেশ সরকারে পরিবর্তন হয়েছে। কিন্তু ভারত তখন এত অস্থিরতা দেখায়নি। এখন ভারত উন্মাদের মতো আচরণ করছে। কিন্তু দিল্লির শাসকদের জেনে রাখা উচিত, ‘আমরা ভারতের দালালি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই দেশ স্বাধীন করেছি।’

 

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস